আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

স্টার্লিং হাইটসে ছুরি হামলা : সন্দেহভাজন গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ১২:৫৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ১২:৫৩:১৭ অপরাহ্ন
স্টার্লিং হাইটসে ছুরি হামলা : সন্দেহভাজন গ্রেফতার
স্টার্লিং হাইটস, ১৩ নভেম্বর : শহরের একটি এলাকায় ছুরি হামলায় এক পথচারি আহত হয়েছেন। এ ঘটনায় ৭৬ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ভ্যান ডাইক অ্যাভিনিউয়ের পূর্বে এবং ইউটিকা রোডের উত্তরে রিভারল্যান্ড রোডে ঘটনাটি ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে ম্যাকম্ব কাউন্টি কারাগারে রাখা হয়েছে এবং তিনি অভিযোগের অপেক্ষায় রয়েছেন। 
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্টার্লিং হাইটসের ৭৬ বছরের এক বাসিন্দা সকাল ৯টা নাগাদ হাঁটতে বেরিয়েছিলেন।  সন্দেহভাজন হামলাকারী বিনা উস্কানিতে হামলার আগে ভুক্তভোগীর পেছনে হাঁটছিল এবং তার কাছে 'অদ্ভুত বিবৃতি' দিচ্ছিল। তদন্তকারীরা জানিয়েছেন যে আততায়ী একটি ছুরি ব্যবহার করেছিল তবে ভুক্তভোগী তার সাথে লড়াই করতে সক্ষম হয়েছিল। কয়েক মিনিটের মধ্যে কর্মকর্তাদের ডাকা হয় এবং সন্দেহভাজন ব্যক্তিকে সনাক্ত করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিছুক্ষণ ধাওয়া করে তাকে আটক করে পুলিশ। হামলায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মাসে টেলরে মারাত্মক ছুরিকাঘাতসহ দক্ষিণ-পূর্ব মিশিগানে ছুরি সম্পর্কিত অন্যান্য ঘটনার পরে এই ঘটনা ঘটে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২