আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

সিলেটে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০১:১৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০১:১৪:৫১ অপরাহ্ন
সিলেটে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত
সিলেট, ১৩ নভেম্বর : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেছেন, এটিএম তুরাব অল্প বয়সে দেশের জন্য শাহাদাত বরন করেছেন। তার এই শাহাদাত দেশ নির্মানে বড় ভূমিকা রাখতে পারে। সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণীয় করে রাখতে আমরা ভূমিকা রাখব। বুধবার বিকেলে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাংবাদিক এটিএম তুরাবের ভাইয়ের হাতে এক লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন।
এসময় শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ) বলেন, মামলার তিন মাস পরও তন্তের কোন অগ্রগতি নেই, এটি রহস্যজনক। মামলার আসামীরা বিভিন্ন জনকে দিয়ে আমাদেরকে হুমকি ধমকি দেয়াচ্ছে। এতে করে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।
এসময় উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নুর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেটের সহ সভাপতি হুমাইয়ুন কবির লিটন প্রমূখ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি