আমেরিকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি

নবীগঞ্জে ৪০ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিলো শেভরন বাংলাদেশ

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০১:১৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০১:১৮:৪৯ অপরাহ্ন
নবীগঞ্জে ৪০ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিলো শেভরন বাংলাদেশ
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১৩ নভেম্বর ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ভূতত্ত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে শেভরন বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও কর্মরত তরুণ সাংবাদিকরা অংশ গ্রহন করেন। এতে ৪০ জন সাংবাদিক ভূতত্ত্ব বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন।
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, শেভরন বাংলাদেশ-এর ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান, কমিউনিকেশন্স ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) শেখ জাহিদুর রহমান, কর্পোরেট অ্যাফেয়ার্স এডভাইজার এহসানুল হাসান, ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স এডভাইজার এম এ রাকিব, কর্পোরেট অ্যাফেয়ার্সের সিনিয়র কোঅর্ডিনেটর মুরাদ আহমেদ। রিসোর্সপার্সন ছিলেন, শেভরনের জিওলজিস্ট সিরাজুম মুনিরা ও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার সামিউজ্জামান খন্দকার।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট অঞ্চল জ্বালানি সেক্টরের অন্যতম ক্ষেত্র। এই গ্যাস যথাযথ প্রক্রিয়ায় উত্তোলন ও সরবরাহের জন্য কাজ করছে শেভরন বাংলাদেশ। তারা বলেন, সাংবাদিকদের ভূতত্ত্ব বিষয়ক জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। শেভরন বাংলাদেশ নবীগঞ্জের সাংবাদিকদের জন্য যে কর্মশালা আয়োজন করেছে তা তাদের পেশাগত কাজে উপকারে আসবে। ভবিষ্যতেও এ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের উপরে এ ধরনের কর্মশালা আয়োজন করার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি নবীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে শেভরন বাংলাদেশ সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের কাবিদ যুক্তরাজ্যের পন্টিপ্রিডের মেয়র নির্বাচিত

মৌলভীবাজারের কাবিদ যুক্তরাজ্যের পন্টিপ্রিডের মেয়র নির্বাচিত