আমেরিকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে মিশিগানে ফেঞ্চুগঞ্জবাসীর ফান্ডরাইজিং  

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৩:১৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৩:১৩:৩৪ অপরাহ্ন
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে মিশিগানে ফেঞ্চুগঞ্জবাসীর ফান্ডরাইজিং  
ওয়ারেন শহরের দেশী হলে অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ পরিবারের রিইউনিয়ন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের জন্য ফান্ডরেইজিং ডিনার। গেল রোববার জমকালো এই অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত ফেঞ্চুগঞ্জ উপজেলার বেশিরভাগ পরিবারই উপস্থিত ছিলেন। ব্ল্যাক টাই অপশনাল এই নৈশভোজে উপস্থিত সবাই ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যদের সুন্দর এই অনুষ্ঠান আয়োজনের জন্য সাধুবাদ জানান। 
উপদেষ্টাগণের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হুসেন ভিংরাজ, ফজলুল হক মাস্টার, মতিন চৌধুরী, গৌসুল হুসেন, ইসমাইল আলী শায়েস্তা, ফারুক আহমেদ, সলসু মিয়া, আব্দুল ওয়াসিদ চৌধুরী (আসুক মিয়া), মঈন উদ্দিন আহমেদ, সালেহ আহমেদ, মোহাম্মদ আলী সঞ্জর। কার্যকরী পরিষদের সদস্যরা হচ্ছেন মোহাম্মদ জামান খোকা, ইকবাল হোসেন বাসিত, আব্দুল কাদির চৌধুরী ডিজু, আহাদ আহমেদ, জাবেদ চৌধুরী, মোহাম্মেদ কবির টিটু,মোহাম্মদ মুকিত, আবুল খায়ের, আবু জুবের, ইকরাম আহমেদ, খোকন আহমেদ, মুহিব উদ্দিন জেমস, জুবের আহমেদ রিপন, নাসিমুল করিম, ইকবাল হুসেন চৌধুরী ইকু, বদরুল ইসলাম বাসিক, সুমন কবীর, গোলাম মোস্তফা নাদির।

ফেঞ্চুগঞ্জের বাংলাদেশি-আমেরিকান কিশোর ওয়ালী সহিদ কবীরের পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কার্যকরী পরিষদের সদস্য সুমন কবীর, নাসিমুল করিম ও ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল কাদির চৌধুরী ডিজু, মতিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, মঈন উদ্দিন, সালেহ আহমেদ।
আয়োজকরা জানান, বাংলাদেশে বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের ফান্ড সংগ্রহের ধারাবাহিকতার অংশ হিসেবে এই নৈশভোজের আয়োজন করা হয়। ফেঞ্চুগঞ্জ পরিবারের নানা বয়সী প্রবাসীদের উপস্থিতিতে পরিপূর্ণ মিলনায়তনে দোয়া পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান মোহাম্মেদ আব্দুল ওহিদ (পি.এ.)।
রয়াল মার্ট গ্রোসারির স্বত্বাধিকারী মুহিব উদ্দিন জেমসের সৌজন্যে অনুষ্ঠানে বাচ্চাদের জন্য খেলনা বিতরণ করা হয়। ওয়ারেন সিটির স্বাদ দেশী কুইসিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ফেঞ্চুগঞ্জের মুকীম চৌধুরী তার বক্তব্যে ফেঞ্চুগঞ্জবাসীর জন্য এমন জমকালো মিলনমেলার আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। উপদেষ্টা ও ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের প্রবীণ মুরব্বি আবুল হুসেন ভিংরাজ সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
উল্লেখ্য : ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের পক্ষথকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার চণ্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যস্থাপনায় সরেজমিনে তালিকা করে এ সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে প্রথম আউটডোর ওয়াজ মাহফিল, আখেরি মোনাজাতে শেষ

মিশিগানে প্রথম আউটডোর ওয়াজ মাহফিল, আখেরি মোনাজাতে শেষ