আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে খুব শিগগিরই নির্বাচন প্রয়োজন : খন্দকার মুক্তাদির

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৩:৪৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৩:৪৩:৩১ অপরাহ্ন
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে খুব শিগগিরই নির্বাচন প্রয়োজন : খন্দকার মুক্তাদির
সিলেট, ১৭ নভেম্বর : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে জনগণের গণতন্ত্র হরণ করে নিজেদের লুটপাটের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে খুব শিগগিরই নির্বাচন প্রয়োজন। শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে নিজের বাবার জমিদারির মতো মনে করতেন। তিনি নিজে ইচ্ছেমত দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছেন এবং বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটা কাজ খুব সফলভাবে করেছে। তা হলো জাতিকে বিভক্ত করা। এই বিভক্তি দূর করে একটা ঐক্যবদ্ধ জাতি চাই। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকবে কিন্তু ঐক্য থাকবে মৌলিক বিষয়ে। আর এই ক্ষেত্রে আমরা সফলও হয়েছি। আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে।
তিনি আরো বলেন, এখন যেটা সবচেয়ে বেশি দরকার জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফার আলোকে আমাদের কাজ করতে হবে। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন করলে হবে লুটপাট ও বিদেশে টাকা পাচারের উন্নয়ন। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। ৩১ দফা বাস্তবায়ন করাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ১৭ বছরে জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। ত্যাগ-জুলুমের মধ্যে দিয়ে বিএনপি নতুন বিএনপিতে পরিণত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ত্যাগ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে ও জীবন দিতে শিখেছে। আমরা গণতন্ত্র, মানবাধিকার ও ভোটারধিকার ফিরিয়ে পাওয়ার লড়াই থেমে থাকবো না এগিয়ে যাবে।
তিনি রবিবার (১৭ নভেম্বর) সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত শিবেরবাজারের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  
সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল রেজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, আজির উদ্দিন, শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম-সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এড.সাইদ আহমদ, জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান বছল, মহানগর ৩৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক শামসুদ্দিন শামীম, বিএনপি নেতা আপ্তাব উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসনাত, যুগ্ম-সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলীউর রহমান আলী, আব্দুল আহাদ রানা, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক আহমদ।
জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদের সহ সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আমিনুল ইসলাম,  ল. কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, জেলা ছাত্রদল আলী আব্বাস, রুকনুল ইসলাম শামীম, জুনেদ আহমদ, সুরুজ আলী পীর,আজির উদ্দিন বলা, ফিরোজ মিয়া, তাজুল ইসলাম মেম্বার, মকসুদ মিয়া, কাজী লুৎফর রহমান, খলিলুর রহমান, সাহাবউদ্দিন, আব্দুল জলিল, আক্রম আলী, নিজাম উদ্দিন, আফাজ উদ্দিন, কুদরত আলী, মুশাহিদুল ইসলাম, ইকবাল হোসেন, কামরুল ইসলাম রানা, আবুল হোসেন, সইদুল ইসলাম,  মোহাম্মদ আলী হীরা, আলী আহমদ রাহুল, আব্দু রহিম, আল আমিন চৌধুরী, রুবেল আহমদ, রাসেল আহমদ, জুবেল আহমদ, আব্দুল কাইয়ূম,  মনসুর আহমদ, আলী উসমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা