আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

সিলেটে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির মিলনমেলা

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৪:০৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৪:০৪:৫৫ অপরাহ্ন
সিলেটে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির মিলনমেলা

সিলেট, ১৭ নভেম্বর : সিলেটের হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগী সংগঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে সেচ্ছাসেবী  মিলনমেলা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান সিলেট মহানগরীর নাইওরপুলস্থ হোটেল সিলভিউ'র হলে শনিবার ১৬ নভেম্বর ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা হাফিজ মাও: মো: ছালিম আহমদ খান এর সভাপতিত্বে, মোফাজ্জল আহমদ নোমান ও ইমদাদ ইভান এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো:রিয়াজ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন খাজা ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সংগঠক মাও: সাদিক সালীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত শাহপরান (রহ) উচ্চ বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক এডভোকেট মাহবুবুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী হাছিবুর রহমান জুয়েল, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মশিউর রহমান চৌধুরী, আবিদ হোসেন খান, সমাজসেবক ও সংগঠক নূরে আলম সিদ্দিক, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশেদ বাবু রাজ , ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রধান সমন্বয়ক আল মেজবা রায়হান প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠান মালায় বিভিন্ন ক্ষেত্রে মানবিক কাজে অবদান রাখায় সারা বাংলাদেশ থেকে বাছাই করা ৩৫ টি মানবিক সংগঠনকে  ও রক্তদান কর্মসূচিতে অবদান রাখায় ১০৫ জন মানবিক কর্মীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বেচ্ছাসেবা এমন এক কাজ যা ব্যক্তিকে মানবিক করে এবং সমাজকে মানবিক হতে সাহায্য করে। পড়াশোনার পাশাপাশি এতগুলো তরুণ একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে দেখে সত্যি অবাক করেছে আমাদের।’ এই তরুণদের কাজে উৎসাহ দিতে সম্মাননা আয়োজন করায় ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি