আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’
মিশিগানে স্বৈরাচার পতনের ১০০ তম দিন উদযাপন

শেখ হাসিনাকে ভারতেই মরতে হবে : পিনাকী ভট্টাচার্য

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১২:১২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১২:৩৮:৩৭ পূর্বাহ্ন
শেখ হাসিনাকে ভারতেই মরতে হবে : পিনাকী ভট্টাচার্য
ওয়ারেন, ১৮ নভেম্বর : মিশিগানে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে গতকাল রোববার স্বৈরাচারী সরকারের পতনের ১০০ দিন উদযাপন করা হয়েছে । ফ্যাসিবাদ বিরোধী মিশিগান প্রবাসী বাংলাদেশী কমিউনিটির ব্যানারে আয়োজিত সভার শুরুতে বক্তব্য রাখেন আহব্বায়ক দেওয়ান আকমল চৌধুরী। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব মঈনুল হক। পরিচালনায় ছিলেন স্থানীয় হ্যামট্রাম্যাক হাই স্কুলের শিক্ষক ও ফ্যাসিবাদী বিরোধী প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্য গোলাম রব্বানী তালুকদার। 
সভার প্রধান আলোচক হিসেবে ফ্রান্স থেকে অনলাইনে যুক্ত ছিলেন আলোচিত ব্যক্তিত্ব পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি। ব্যর্থতার পরও এই অন্তবর্তীকালীন সরকার আমাদের উপর জুলুম করছে না। আমার বিশ্বাস হাসিনার কবর বাংলাদেশে হবে না । তাকে ভারতেই মরতে হবে। তিনি বলেন, আমাদের কে সদা সতর্ক থাকতে হবে কারণ ষড়যন্ত্রকারীরা বসে নেই। তিনি আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের মুল ধারার রাজনীতিতে অংশগ্রহণ করার আহ্বান জানান।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আফজাল চৌধুরী। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের ইমাম হযরত মাওলানা আহমেদ কাসেমী। দোয়া পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেন, যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশের ২০২৪ এর স্বাধীনতা অর্জন করলাম তাদের প্রতি যেন আমরা আরো দায়িত্বশীল আচরণ করি । তিনি বলেন, গেল আগস্টে ছাত্রদের নেতৃত্বে গণআন্দোলনে ক্ষমতা থেকে উৎখাত হয়ে দেশ ছাড়েন স্বৈরশাসক শেখ হাসিনা। এরপর দেশের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। কিন্তু দুঃখের বিষয় শহীদ আব্দুল্লাহর নামাজে জানাযায় কোন উপদেষ্টাকে কে দেখলাম না। আহতদের সুচিকিৎসা এবং মৃতদের পরিবারের জন্য সরকারি উদ্যোগে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি জানান তিনি। 
 শহীদদের স্মরনে দেশাত্মবোধক গান পরিবেশন করেন ইসলামী সংগীত শিল্পী সোলায়মান আল মাহমুদ ।
জুলাই আগস্ট বিপ্লবের ঘটনা বলি নিয়ে নির্মিত ৩০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র নিজের ধারা ভাষ্য দিয়ে তৈরি ও তা প্রদর্শন করেন মঈনুল হক। ধারাবাহিক ভিডিও চিত্র দেখার সময় অনেকেই য়ে আবেগাপ্লুত ও অশ্রু সিক্ত হয়ে পড়েন । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি স্বরচিত কবিতা পাঠ করেন দেওয়ান আকমল চৌধুরী।
বক্তব্যে আরও অংশ নেন হ্যামট্রাম্যাক সিটির তিন বার নির্বাচিত কাউন্সিলম্যান কামরুল হাসান, বাংলা প্রেস ক্লাব মিশিগান এর সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক শামিম আহছান, সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক, ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজ এর ট্রাস্টি বোর্ড সদস্য কামাল রহমান , মিশিগান এর জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম এম বি সি এইচ এর অধিকারিক দেলওয়ার আনসার। বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন ওয়েইন ষ্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী আলবি চৌধুরী ও আদিবা তাসনিম । রাজনৈতিক ব্যক্তিত্ব ওয়াসিমুজজামান চৌধুরী রনি ও শামিম আহমেদ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড