আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

দেশের ইতিবাচক পরিবর্তনে ছাত্র তরুণদের সহায়তা করতে হবে -জেলা প্রশাসক 

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০১:২৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০১:২৪:৫২ অপরাহ্ন
দেশের ইতিবাচক পরিবর্তনে ছাত্র তরুণদের সহায়তা করতে হবে -জেলা প্রশাসক 
সিলেট, ১৯ নভেম্বর : সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বপ্রণোদিত হয়ে জনগণকে তথ্য জানাতে সরকারী ও বেসরকারি সকল দপ্তরের প্রতি আহবান জানান। তথ্য অধিকার আইনে তথ্য সংগ্রহ করতে জনগণকে ক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে। তিনি বলেছেন, এক সময় তথ্য দেয়াটা ছিল অপরাধ।আর এখন না দেয়াটা হলো অপরাধ। তিনি বলেন, দেশে একটি ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। সেই পরিবর্তনে ছাত্র তরুণদের সহায়তা করতে হবে। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য থাকবে দুর্নীতির মুলোৎপাটন। দুর্নীতি প্রতিরোধে সকল মহলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।জেলা প্রশাসক আজ বুধবার ১৯ নভেম্বর সন্ধ্যায় সিলেটে অনুষ্ঠিত দুদিন ব্যাপী তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দুর্নীতি প্রতিরোধে তথ্যের অবাধ প্রবাহ ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশের গুরুত্ব শীর্ষক আলোচনা রাখতে গিয়ে জেলা প্রশাসক বলেন,আমি স্বপ্রণোদিত হয়ে দুটি তথ্য আপনাদের অবহিত করছি। তা হলো, শীঘ্রই ঢাকা সিলেট চারলেন রাস্তার কাজের অগ্রগতি হবে। অধিগ্রহণ সমস্যায় এই কাজটি স্থবির ছিল। এটি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। কারিগরি ও ঠিকাদারী সকল কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সিলেটের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন এটি ছিল। অপরটি হলো ভূমি জটিলতা নিরসনে সরকার ভূমি বিষয়ে ফৌজদারি অপরাধ আইনে যুক্ত করার চিন্তা ভাবনা করছে। আগে ভূমি নিয়ে শুধু দেওয়ানী মামলা হত। তিনি অবাধ তথ্য প্রবাহে জনগণকে সম্পৃক্ত করতে সকলের প্রতি আহবান জানান। 
'তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি ’ শ্লোগানকে সামনে রেখে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেটের উদ্যোগে ২ দিনব্যাপী তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সিলেটের সভাপতি সৈয়দা শিরীনা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াত। এতে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,সনাক সহ সভাপতি ড. জাহেদা শারমিন, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার  আহমদ, তথ্যমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন।সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দপ্তরসমুহকে সনদ প্রদান করেন জেলা প্রশাসক। তথ্যমেলার শেষ দিনে বিতর্ক প্রতিযোগিতা ও তথ্য অধিকার আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড