আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

ওয়ারেনে কাব স্কাউটস বৈঠকে হামলাকারীর পুলিশের কাছে আত্মসমর্পণ

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৩ ০১:৫৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৩ ০১:৫৮:৩৩ পূর্বাহ্ন
ওয়ারেনে কাব স্কাউটস বৈঠকে হামলাকারীর পুলিশের কাছে আত্মসমর্পণ
ওয়ারেনের রুজ এলিমেন্টারি স্কুলের কাব স্কাউট মিটিংয়ে একজনকে লাঞ্ছিত করেন অভিযুক্ত টাইরন স্লেজ/Warren Police Department

ওয়ারেন, ২৬ এপ্রিল : গত সপ্তাহে একটি কাব স্কাউটস বৈঠক চলাকালে একজনকে লাঞ্ছিত করার অভিযোগে ২৬ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল পুলিশ। সোমবার কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গত সপ্তাহে ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিস কর্তৃক গত ১৮ এপ্রিল টাইরন স্লেজের বিরুদ্ধে শারীরিক ক্ষতি করার অভিপ্রায়ে হামলার অভিযোগ আনা হয়েছিল। এর শাস্তি ১০ বছরের কারাদণ্ড। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর পুলিশ তাকে আত্মসমর্পণের আহ্বান জানায়। স্লেজকে ওয়ারেনের ৩৭তম জেলা আদালতে লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। বিচারক স্টিভ বিদা ২৫০,০০০ ডলারের বন্ড আরোপ করে স্লেজকে একটি জিপিএস টিথার পরার নির্দেশ দিয়েছিলেন। এছাড়া ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, ১০ মাইল এবং রায়ান রাস্তার কাছে স্কুলের ক্যাফেটেরিয়াতে বৈঠক চলাকালে স্লেজ ৪৭ বছর বয়সী সেন্টার লাইন বসিন্দাকে ঘুষি মারেন।
ওয়ারেন পুলিশ সোমবার বলেছে যে ঘটনাটি একটি "ছোট তর্কের" জের ধরে হয়েছিল। "তদন্তকারীরা জানতে পেরেছেন যে স্লেজ রুজ এলিমেন্টারি স্কুলের ক্যাফেটেরিয়ায় প্রবেশ করেন।বৈঠক শুরুর আগে পার্কিং লটে স্লেজের এক নারী আত্মীয়ের সাথে একটি ছোটখাটো তর্ক-বিতর্কে জড়িত একজন পুরুষের ওপর হামলা চালান। তিনি নিজেকে সশস্ত্র বলেও দাবি করেছিলেন।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর