আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

হবিগঞ্জে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ১১:১৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ১১:১৯:৩৯ পূর্বাহ্ন
হবিগঞ্জে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
হবিগঞ্জ, ২১ নভেম্বর : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ওপর পচা ডিম নিক্ষেপ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এমন ঘটনা ঘটে।
বেলা ১টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে আনা হয়। তাকে ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশ করানোর সময় বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে শ্লোগান দেন। এসময় ব্যারিস্টার সুমনকে বহনকারী প্রিজনভ্যানে ডিম ও জুতা ছুড়তে দেখা যায়।
পরে সুমনকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট থানার এসআই লিটন রায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সুমনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়। হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি।
গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত