আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

আটলান্টিক সিটির মসজিদ আল হেরায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০১:২৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০১:২৯:৪৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির মসজিদ আল হেরায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ২৩ নভেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে মসজিদ আল হেরার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ নভেম্বর, বৃহস্পতিবার বাদ মাগরীব এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব  মুহাদ্দিস মাহমুদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন মুনা ইষ্ট জোনের সাধারন সম্পাদক মাওলানা ফারুক আহমেদ। মাহফিলে  মসজিদ আল হেরার খতিব মুহাদ্দিস মোঃ আজিম উদ্দীন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র মাহফিলে অংশগ্রহন করেন ও বক্তৃতা করেন।

আলোচনা সভায় বক্তারা রাসূলুল্লাহ (সা.) এর জীবনী সম্পর্কে আলোচনা করেন।বক্তারা রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবন থেকে সমাজ বিনির্মাণের জন্য বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন এবং বর্তমান সমাজের চ্যালেঞ্জ মোকাবেলায় রাসূলুল্লাহ (সাঃ)-এর কর্মপন্থা অনুসরণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। বক্তারা  আরো বলেন, পৃথিবীতে আমাদের জন্য একমাত্র আদর্শ হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)। আমাদের জীবনকে সুন্দর কাঠামো দিয়ে গড়তে হলে রাসুল (সা.) এর আদর্শকে ধারণ করতে হবে। মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরী তাঁর বক্তব্যে মসজিদের  সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে আল হেরা ইসলামিক এডুকেশান সেন্টারের বার্ষিক পুরস্কার বিতরনী সভা মোঃ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মোঃ রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ট্রফি ও ছাত্র - ছাত্রীদেরকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে আল হেরা ইসলামিক সেন্টারের ছাত্ররা জানাযা নামাজ প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে বিশ্ব উম্মাহর মঙ্গল ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন, ১৮ জুলাই ৫ম রথযাত্রা

হ্যামট্রাম্যাকে জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন, ১৮ জুলাই ৫ম রথযাত্রা