আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

সোহরাওয়ার্দী উদ্যানে "ফ্রাইডে মুভি নাইট" প্রদর্শনী সফলভাবে সম্পন্ন

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০১:৩০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০১:৩৬:০৭ অপরাহ্ন
সোহরাওয়ার্দী উদ্যানে "ফ্রাইডে মুভি নাইট" প্রদর্শনী সফলভাবে সম্পন্ন
ঢাকা, ২৩ নভেম্বর : ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি আয়োজনে  দ্বিতীয়বারের মতো 'ফ্রাইডে মুভি নাইট' প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ প্রদর্শনী উপভোগ করেন দর্শকরা।‘ফ্রাইডে মুভি নাইট’ সম্পর্কে আয়োজকরা জানান, এটি স্বাধীন নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শনের সম্মিলিত প্রয়াস। যেখানে আমাদের চলচ্চিত্রগুলো নিয়ে দর্শকের সামনে আমরাই হাজির হচ্ছি। বছরব্যাপী আমরা এই কার্যক্রম চালিয়ে যাবার স্বপ্ন দেখি। আজকের এই দ্বিতীয় আয়োজনে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল নির্মাতাদের নির্মিত দশটি স্বল্পদৈর্ঘ্য এবং একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রর্দশিত হয়েছে। 
এই ফিল্মগুলোর পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সদ্য নির্মিত জুলাই গনঅভ্যুত্থানের কারিগরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে "জুলাই অনির্বাণ" চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’ সোহরাওয়ার্দী উদ্যানের এই মুক্তমঞ্চ ভেন্যুটি বিনামূল্যে অনুমোদন করে আমাদের সহযোগিতা করেছেন। অন্যান্য সহযোগিতায় ছিল ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’, এছাড়া প্রচার সহযোগিতায় ছিল ‘কুল এক্সপোজার’ । এর বাইরে আমরা এখনো পর্যন্ত কোন স্পন্সর না নিয়ে চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের থেকে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্পন্ন করছি।

আজকের এই স্ক্রিনিং - এ নির্মাতাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতি আহবান করা হয়, যেনো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিষয়ক একটি পূর্ণাঙ্গ বিভাগ প্রতিষ্ঠা করা হয়। কয়েকদিন আগে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ’-এর নতুন খসড়া অধ্যাদেশে পূর্বের 'নাট্যকলা ও চলচ্চিত্র' উপবিভাগ থেকে কেটে চলচ্চিত্র অংশটুকু বাদ দেয়া হয়েছে। 
নির্মাতারা এর প্রতিবাদ জানিয়ে বলেন, শিল্পকলা একাডেমির শুরু থেকেই চলচ্চিত্র যুক্ত ছিলো। ফলে এখন চলচ্চিত্র বাদ দিয়ে শিল্পকলা চলতে পারে না। গণসংস্কৃতিতে চলচ্চিত্রের ভূমিকা বিশাল। ফ্যাসিস্ট বয়ানের বিপরীতে গণমানুষের বয়ান এবং স্বাধীন ও নতুন স্বর তৈরিতে শিল্পকলা একাডেমির ভূমিকা অনস্বীকার্য। এইজন্য খসড়া অধ্যাদেশে চলচ্চিত্রকে পূণরায় যুক্ত করে বিভাগ করার জন্য নির্মাতারা জোর দাবী জানান। খবর প্রেস বিজ্ঞপ্তির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স