আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

সরকারি সফরে ভারত গেলেন সেনাবাহিনী প্রধান

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৩ ০২:১৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৩ ০২:১৫:৪৫ পূর্বাহ্ন
সরকারি সফরে ভারত গেলেন সেনাবাহিনী প্রধান
ঢাকা, ২৬ এপ্রিল (ঢাকা পোস্ট) : ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ভারতে গেলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে আজ তিন দিনের সরকারি সফরে ভারত গমন করেন। সফরকালে তিনি ভারতের চেন্নাইতে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন।
সফরকালে তিনি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান ছাড়াও চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সাক্ষাতকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও এ সফরে তিনি ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বিগত দুই বছরে বাংলাদেশ এবং ভারত সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ এপ্রিল ভারত থেকে দেশে প্রত্যাবর্তন করবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ