আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন 

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১১:০২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১১:০২:১৪ পূর্বাহ্ন
চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন 
চট্টগ্রাম, ২৪ নভেম্বর : লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর অনার, পাস্ট প্রেসিডেন্ট অনার, নিউ মেম্বার ইন্ডাকশন, ফ্যামেলী নাইট ও সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠান ২৩ নভেম্বর (শনিবার) স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, বিশেষ অতিথি যথাক্রমে ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, সম্মানিত অতিথি হিসেবে প্রাক্তন গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন পিডিজি ফোরামের সভাপতি একুশে পদকপ্রাপ্ত লায়ন এম. মালেক এমজেএফ, লায়ন নাজমুল হক চৌধুরী এমজেএফ, একুশে পদকপ্রাপ্ত লায়ন রফিক আহমেদ এমজেএফ, লায়ন সিরাজুল হক আনসারী এমজেএফ, লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ, কর্ণফুলী এলিট এর প্রধান উপদেষ্টা লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, লায়ন রোকেয়া হাসান।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া। লায়ন জাহেদ হোসেন ও লায়ন উম্মে হাবিবার যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন লায়ন মো. মুছা এমজেএফ, আনুগত্যের শপথ পরিচালনা করেন লায়ন আনহার বিনতে ইউনুছ। স্বাগত ভাষন প্রদান করেন লায়ন একেএম. শওকত হাসান খান,  শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন মো. আহসান, লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভুইঁয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন এম. এন ছাফা পিএমজেএফ, লায়ন নুরুল আকবর কাজল, লায়ন মো. হাবিবুর রহমান, লায়ন ডা. দিবাকর বড়ুয়া, লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, লায়ন শহীদুল ইসলাম শহীদ প্রমূখ। এছাড়া ডিজি টিম, গেট টিম, জিএমটি টিম, বিভিন্ন ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কেটে খুশি বিতরণ, লায়ন্স চক্ষু হাসপাতালে হুইলচেয়ার প্রদান, ক্যানসারে আক্রান্ত মৃতব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, নতুন লায়ন সদস্যদের শপথ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি