আমেরিকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

অর্গ্যানেইজেশন্ ফর দ্য রিকগনিশন অব বাংলা ইউকের ঈদ শুভেচ্ছা ও শোকপ্রকাশ

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৩ ১২:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৩ ১২:৩৪:৩৬ অপরাহ্ন
অর্গ্যানেইজেশন্ ফর দ্য রিকগনিশন অব বাংলা ইউকের ঈদ শুভেচ্ছা ও শোকপ্রকাশ
 লন্ডন, ২৬ এপ্রিল : অর্গ্যানেইজেশন্ ফর দ্য রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড ন্যাশনস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি  তোজাম্মেল টনি হক এমবিই ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব তফাজ্জল হোসেন চৌধুরী পবিত্র ঈদুল ফিতর-এর শুভলগ্নে এক শুভেচ্ছা বার্তায় প্রিয় স্বদেশবাসী, বিশ্ব বাঙালি সম্প্রদায়, মুসলিম উম্মাহ এবং সর্বোপরি অর্গ্যানেইজেশন্ ফর দি রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দি ইউনাইটেড ন্যাশনস এর সকল চাপ্টারের কর্মকর্তা ও সদস্যদের প্রতি জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়েছেন।
অপর এক  বিবৃতিতে মৌলভীবাজারের প্রবীণ আইনজীবী, লেখক-গবেষক সৈয়দ জয়নাল আবেদীনের মৃত্যূতে গভীর  শোক ও সমবেদনা জানিয়েছে অর্গ্যানিজেশন্ ফর দি রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দি ইউনাইটেড ন্যাশনস। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক রাষ্ট্রদূত তোজাম্মেল টনি হক এমবিই এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব তফাজ্জল হোসেন চৌধুরী এক শোক বার্তায়, মৌলভীবাজার এর প্রবীণ আইনজীবী ও লেখক গবেষক সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেন, মৌলভীবাজারের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আইন অঙ্গনসহ সামাজিক উন্নয়নে সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেটের ইতিবাচক অবদান রয়েছে। তাই সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে তিনি ছিলেন সমাদৃত।
নেতৃবৃন্দ মরহুম সৈয়দ জয়নাল আবেদীনের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের জানাজায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অংশগ্রহন করেন কেন্দ্রীয় কমিটির প্রেস এন্ড পাবলিটি সেক্রেটারি শেখ মফিজুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে উম্মাহ ফ্যাশনের যাত্রা শুরু

ওয়ারেনে উম্মাহ ফ্যাশনের যাত্রা শুরু