আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে প্রেরণ

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০১:৩৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৩:৩১:৫৪ পূর্বাহ্ন
চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে প্রেরণ
চট্টগ্রাম‌, ২৬ নভেম্বর : দেশদ্রোহী মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম মেট্টেপ‌লিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে জা‌মি‌ন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জা‌নিয়েছেন তার আইনজীবী এড. সৌরভ কা‌ন্তি দাশ। 
এর আগে সকাল ১০ টায় কড়া নিরাপত্তায় তাকে চট্টগ্রাম আদালতে আনা হয়। চিন্ময় কৃষ্ণের পক্ষে আইনজীবিরা জামিন চাইলেও বিচারক তা না মঞ্জুর করেন। কারাগারে প্রেরণের আদেশ দেওয়ার সময় কারাগারে ধর্মীয় বিধি অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে খাবার-দাবার ও অন্যান্য সুবিধা দেওয়ার আদেশও দিয়েছেন আদালত।  এদিকে,চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের বিরুদ্ধে সোমবার সন্ধ্যা থেকেই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। আদালত চত্বরেও সকাল থেকে জড়ো হতে থাকে সনাতনীরা। আদালতের নিরাপত্তা ঠিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে বি‌জি‌বি ও পুলিশের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। আদালতে জামিন না মঞ্জুরের নির্দেশের পর ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায় সনাতনীদের। এছাড়া আদেশের পর আইনজীবী ও ভক্তরা তার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে আদালত কক্ষের বাইরে বিক্ষোভ করেন।
এর আগে সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রামে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 
সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। সম্প্রতি এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তবে সম্প্রতি ইসকন বাংলাদেশ তাকে বহিষ্কার করেছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস