আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

'ভেঙে পড়ছে বাংলাদেশ...' বললেন সাধগুরু ও ধর্মগুরু রবি শঙ্কর

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১২:৩২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১২:৩২:৫২ পূর্বাহ্ন
'ভেঙে পড়ছে বাংলাদেশ...' বললেন সাধগুরু ও ধর্মগুরু রবি শঙ্কর
ওয়ারেন, ২৭ নভেম্বর : বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে এবার সরব হলেন ভারতীয় ধর্মগুরুরা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে তপ দেগে পোস্ট করেছেন সাধগুরু। এদিকে এক ভিডিয়ো বার্তায় চিন্ময় কৃষ্ণ দাসের পাশে দাঁড়িয়ে তাঁর মুক্তির দাবি জানিয়েছেন শ্রী শ্রী রবি শঙ্কর। সাধগুরু বলেছেন, 'ধর্মতান্ত্রিক ও স্বৈরাচারী হওয়ার জন্য ভেঙে পড়ছে বাংলাদেশ।'  রবি শঙ্কর বলেন, 'বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক।' 
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে সাধগুরু একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'একটি গণতান্ত্রিক জাতি কীভাবে ধর্মতান্ত্রিক ও স্বৈরাচারী হওয়ার জন্য ভেঙে পড়ছে। এটা খুবই লজ্জাজনক। মুক্ত গণতন্ত্রের মূল্য অনুধাবন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ধর্মের ভিত্তিতে নিপীড়ন বা জনসংখ্যার দুর্বল শ্রেণির ওপর হামলা কোনও গণতান্ত্রিক জাতির পক্ষে কাম্য নয়। দুর্ভাগ্যবশত, আমাদের প্রতিবেশী গণতান্ত্রিক নীতি থেকে দূরে সরে গিয়েছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব হওয়া উচিত একটি গণতান্ত্রিক জাতি গঠন করা। যেখানে সকল নাগরিকের প্রয়োজনীয় অধিকার এবং তাদের চাহিদা ও বিশ্বাস অনুযায়ী জীবন যাপন করার ক্ষমতা থাকবে।
এদিকে এক ভিডিয়ো বার্তায় ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর বলেন, 'বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একজন ধর্মীয় নেতার কর্তব্য। আজ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এবং ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানো ব্যক্তিকে কী ধরনের ন্যায়বিচার দেওয়া হচ্ছে? তিনি বন্দুক ব্যবহার করেননি, কাউকে আঘাত করেননি। ভীতু ও অসহায় মানুষকে তিনি সাহস যোগাচ্ছেন। এটা যে কোনও ধর্মীয় নেতার কর্তব্য। সে শুধু তার কাজ করে যাচ্ছে। তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন, যা প্রতিটি নাগরিকের অধিকার।' এই আবহে ইউনুস সরকারের কাছে রবি শঙ্কর দাবি জানান যাতে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া হয়।
এরই মাঝে এই নিয়ে মুখ সরকারি ভাবে মুখ খুলেছে ভারতও। ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে এই নিয়ে বলা হয়েছিল, 'বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। বিগত দিনে বাংলাদেশের চরমপন্থীরা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে গিয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন মন্দিরকে অপবিত্র করার একাধিক অভিযোগও উঠেছে। এটা দুর্ভাগ্যজনক যে যখন এই ঘটনার অপরাধীরা মুক্ত রয়ে গিয়েছে। তবে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা শ্রী দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টিও উদ্বেগের সাথে নোট করছি।'

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা