আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে আটলান্টিক সিটিতে প্রতিবাদ সমাবেশ

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১২:৪৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১২:৪৯:৩৩ পূর্বাহ্ন
চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে আটলান্টিক সিটিতে প্রতিবাদ সমাবেশ
আটলান্টিক সিটি, ২৭ নভেম্বর : বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলায় আদালতে জামিনে মুক্তি না দিয়ে চট্টগ্রাম কারাগারে প্রেরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুরা। গতকাল ২৬ নভেম্বর রাতে  শ্রী শ্রী গীতা সংঘের মন্দির প্রাংগনে এই উপলক্ষে প্রবাসী হিন্দুদের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভা  সঞ্চালনা করেন গীতা সংঘের সাধারন সম্পাদক স্বরূপ দাশ ও  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রসেনজিৎ দত্ত ।
সভায় বক্তব্য রাখেন রাজেশ দাশ, জয়শংকর চৌধুরী, কাঞ্চন চৌধুরী, উওম দাশ, বিপ্লব বরন দাশ, শ্যামল চক্রবর্তী, তৃপ্তি সরকার, সুইটি  দাশ, আন্না মিত্র, বিদ্যুৎ দাশ, রতন ভট্টাচার্য, নীলাদ্রি চৌধুরী প্রমুখ। সভায়  বক্তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তারা চট্টগ্রামে বিক্ষোভকারীদের ওপর পুলিশি হামলা ও লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার  জানিয়েছেন।

এছাড়া বক্তারা বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা জানান। বক্তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। প্রতিবাদ সমাবেশে প্রবাসী হিন্দুরা ‘চিন্ময় প্রভুর মুক্তি চাই’ সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন এবং  শ্লোগানে শ্লোগানে মন্দির প্রাংগন প্রকম্পিত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন