আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

জৈন্তাপুরে বিদেশি মদসহ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান হাবিবসহ আটক ৩

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১২:৫৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১২:৫৪:৪০ পূর্বাহ্ন
জৈন্তাপুরে বিদেশি মদসহ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান হাবিবসহ আটক ৩
নবীগঞ্জ, ২৭ নভেম্বর : জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত তিন ব্যাক্তি হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র হাসনাত (২১), নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর পুত্র বজলু চৌধুরী (৫৫) এবং সিলেট শাহপরান মেজরটিলা মুগিরপাড়া এলাকার আখলিছ মিয়ার পুত্র হাবিবুর রহমান হাবিব (৩৮)। আটককৃতদের মধ্যে হাবিবুর রহমান হাবিব নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহবায়ক এর দায়িত্ব পালন করছেন। 
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫শে নভেম্বর) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বাজারস্হ তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পুলিশ পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রংয়ের প্রাইভেট কারে ( ঢাকা- মেট্রো- গ- ১৪-৬৯৯৮)  তল্লাশী চালায় পুলিশ। এ সময় কারে থাকা তিন ব্যাক্তির নিকট হতে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল  ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের একটিসহ মোট তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। মঙ্গলবার আটক তিনজনকে পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা