আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু

লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক 

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৩ ১২:৩৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৩ ১২:৩৬:৩০ অপরাহ্ন
লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক 
লাখাই, (হবিগঞ্জ)  ২৬ এপ্রিল : লাখাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।  বুধবার ( ২৬ এপ্রিল) সকালে  উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম লক্ষ্মীপুর গ্রামের আবু ছায়েদের ছেলে।  
স্থানীয়  সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের  সাবেক মেম্বার ( ইউপি সদস্য) মজিবুর  রহমান ও একই গ্রামের বর্তমান মেম্বার হিরা মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ চলে আসছে।  আজ  বুধবার (২৬ এপ্রিল) সকালে  উভয় পক্ষের লোকজন তৃতীয়বারের মতো  সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় জহিরুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়। এছাড়াও  উভয় পক্ষের আহত হয়েছে প্রায় অর্ধশত লোকজন । সংঘর্ষের খবর পেয়ে  পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ নুনু মিয়া জানান,  একজন লোক ব্রাহ্মণবাড়ীয়া জেলা হাসপাতালে মারা গেছে বলে শুনেছি। বর্তমানে লক্ষীপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া