আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭
আগামীকালের মধ্যে সরকারের পদক্ষেপ জানাতে হবে

ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০১:২১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০১:২১:৪৯ পূর্বাহ্ন
ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন
ঢাকা, ২৭ নভেম্বর  : ইসকন নিষিদ্ধ করা এবং চট্টগ্রাম ও রংপুরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে, বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এই আবেদন করেন আইনজীবী মনিরুজ্জামান। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায়, আদালত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান।
এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, "কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করছে এবং সাম্প্রতিক ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে।"
উচ্চ আদালত তার পরবর্তী বক্তব্যে বলেন, তারা উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হওয়ার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। ইসকন এবং সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ আগামীকাল (২৮ নভেম্বর) মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাবিপ্রবিতে ক্যাম্পিং কোর্স শেষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী

শাবিপ্রবিতে ক্যাম্পিং কোর্স শেষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী