আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
স্মরণসভায় সিলেটের বিভাগীয় কমিশনার

সরকার গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের জীবন নির্বাহের ব্যবস্থা করবে 

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০১:৪৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০১:৪৩:১৫ অপরাহ্ন
সরকার গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের জীবন নির্বাহের ব্যবস্থা করবে 
সিলেট, ২৮ নভেম্বর : সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের অবশ্যই জীবন-জীবিকা নির্বাহের ব্যবস্থা করবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে তাঁদের আশ্বস্ত করেছেন। আজ  বৃহস্পতিবার সিলেটে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আহত ও শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে জেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভায় বক্তৃতা করেন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা, ডিআইজি মো. মুশফেকুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির, জেলা সমন্বয়ক আবু সাঈদ ইউসুফ,শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবু জাবুর, আহত শিক্ষার্থী জাহিদুর রহমান।সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 
  সমন্বিত গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে উল্লেখ করে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, রাষ্ট্র সঠিক পথে চালনার জন্য যাঁরা ন্যায়ের যুদ্ধে প্রাণ দিয়েছেন তাঁরা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁদের অভিপ্রায় অনুযায়ী নতুন বৈষম্যহীন বাংলাদেশ গঠন এখন সবার দায়িত্ব। ধর্ম বা ন্যায়ের পথের যোদ্ধারা আলোকবর্তিকা হিসেবে অন্যদের পথ দেখায় উল্লেখ করে বিভাগীয় কমিশনার আরো বলেন, পরিবারের কথা না ভেবে যাঁরা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দুঃখ-কষ্ট ভোগ করছেন- তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। 
স্মরণসভায় বক্তাগণ জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহিদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণ এবং আহতদের সুচিকিৎসার জন্য রাষ্ট্রের দায়ের কথা উল্লেখ করেন। একই সাথে গণঅভ্যুত্থানে আহতদের তালিকা দ্রুত ও নির্ভুলভাবে শেষ করার দাবি জানান। ছাত্র-জনতার রক্তে রঞ্জিত স্বাধীনতাকে ধরে রাখতে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান। সভা শেষে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও অনুদান প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ