আমেরিকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন
ভারতের সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব সরকারের

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০২:১০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০২:১০:২৮ অপরাহ্ন
বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব সরকারের
নয়াদিল্লি, ২৮ নভেম্বর : বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের প্রাথমিক দায়িত্ব বলে মনে করছে ভারত সরকার। ভারতের সংসদে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ নিয়ে লিখিত প্রশ্নোত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং এ কথা বলেন। আজ বৃহস্পতিবার বিষয়টি সংসদ প্রকাশ করেছে।
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন করেন সংসদ সদস্যরা। কিছু প্রশ্ন ছিল এমন যে বাংলাদেশে হিন্দুদের মন্দির ও দেবতার পবিত্রতা নষ্ট ও ক্ষয়ক্ষতির ঘটনা বেড়েছে কি না এবং ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ‘বিষয়টি তুলে ধরেছে’ কি না এবং এ বিষয়ে জানতে চেয়েছে কি না।
জবাবে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে মন্দির ও দেবতার পবিত্রতা নষ্ট ও ক্ষয়ক্ষতির বেশ কয়েকটি ঘটনা জানা গেছে। দুর্গাপূজা চলাকালে রাজধানী ঢাকার তাঁতীবাজারে পূজা মণ্ডপে হামলা এবং যশোর যশেশ্বরী কালীমন্দিরে চুরিসহ এসব ঘটনায় ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সংসদে সদস্যদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং বলেন, ‘সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের।’
সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। গত মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে। দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে চুরি-ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশীয় খাবারের স্বাদে ওয়ারেনে ‘নিউ রান্নাঘরের’ উদ্বোধন ২২ নভেম্বর

দেশীয় খাবারের স্বাদে ওয়ারেনে ‘নিউ রান্নাঘরের’ উদ্বোধন ২২ নভেম্বর