আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি
ভারতের সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব সরকারের

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০২:১০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০২:১০:২৮ অপরাহ্ন
বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব সরকারের
নয়াদিল্লি, ২৮ নভেম্বর : বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের প্রাথমিক দায়িত্ব বলে মনে করছে ভারত সরকার। ভারতের সংসদে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ নিয়ে লিখিত প্রশ্নোত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং এ কথা বলেন। আজ বৃহস্পতিবার বিষয়টি সংসদ প্রকাশ করেছে।
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন করেন সংসদ সদস্যরা। কিছু প্রশ্ন ছিল এমন যে বাংলাদেশে হিন্দুদের মন্দির ও দেবতার পবিত্রতা নষ্ট ও ক্ষয়ক্ষতির ঘটনা বেড়েছে কি না এবং ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ‘বিষয়টি তুলে ধরেছে’ কি না এবং এ বিষয়ে জানতে চেয়েছে কি না।
জবাবে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে মন্দির ও দেবতার পবিত্রতা নষ্ট ও ক্ষয়ক্ষতির বেশ কয়েকটি ঘটনা জানা গেছে। দুর্গাপূজা চলাকালে রাজধানী ঢাকার তাঁতীবাজারে পূজা মণ্ডপে হামলা এবং যশোর যশেশ্বরী কালীমন্দিরে চুরিসহ এসব ঘটনায় ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সংসদে সদস্যদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং বলেন, ‘সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের।’
সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। গত মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে। দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে চুরি-ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর