আমেরিকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার

অবৈধভাবে দেশে ফেরায় ৫ জনকে আটক করেছে বিজিবি

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০১:০০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০১:০০:৪৭ পূর্বাহ্ন
অবৈধভাবে দেশে ফেরায় ৫ জনকে আটক করেছে বিজিবি
সিলেট, ১ ডিসেম্বর (ঢাকা পোস্ট) : সিলেটের সীমান্তবর্তী উপজেলায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ৫ বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগর এলাকার কাজীলক মিয়ার ছেলে সবুজ মিয়া (২৮), লুল্লারচর গ্রামের নুর হোসেনের ছেলে হেকিম আলী (৪৭), সদর থানার ব্রক্ষণগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে উজ্জল হোসেন (১৮), শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে সালেক নুর (৩৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ৫ বাংলাদেশি যুবক ভারত থেকে বাংলাদেশে আসার পথে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ জৈন্তাপুরের শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭৯/এমপি’র নিকট স্থানীয় জনগণের সহায়তায় টহলদল তাদের আটক করে। এ সময় ২ জনের কাছে বাংলাদেশি ও ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। 
জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। গত কয়েকদিন আগে কাজের উদ্দেশে ভারতে গমন করেছিল। শনিবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে ফেরত আসার সময় তাদেরকে বিজিবি আটক করে। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন ইমদাদ চৌধুরী, ব্রঙ্কসে দোয়া

ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন ইমদাদ চৌধুরী, ব্রঙ্কসে দোয়া