আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান

আইনজীবী নেই,  চিন্ময় কৃষ্ণ দাসের  জামিনে শুনানি পেছাল এক মাস

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০১:১২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০১:১৬:২৮ পূর্বাহ্ন
আইনজীবী নেই,  চিন্ময় কৃষ্ণ দাসের  জামিনে শুনানি পেছাল এক মাস
চট্টগ্রাম, ৩ ডিসেম্বর : বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষও মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সবমিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য ২ জানুয়ারি তারিখ ধার্য করেন।
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক বলেন, আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেছেন। যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামিপক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমাণ থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই।
এক্ষেত্রে জামিন শুনানির ধার্য তারিখ ২ জানুয়ারি পর্যন্ত চিন্ময় দাসকে কারাগারে থাকতে হতে পারে কি না জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলেন, ধার্য তারিখের আগে জামিন পেতে চাইলে চিন্ময় দাসের পক্ষের আইনজীবীদের একটি পথ খোলা রয়েছে। সেটি হচ্ছে তারা জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করতে পারেন। সেটি যদি আদালত না মঞ্জুর করেন, সেক্ষেত্রে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন। উচ্চ আদালত যদি মহানগর দায়রা জজকে তারিখ এগিয়ে এনে শুনানির জন্য নির্দেশনা দেন সেক্ষেত্রে ২ জানুয়ারির আগে শুনানির সুযোগ রয়েছে। তখনো জামিন দেওয়া না দেওয়া মহানগর দায়রা জজ আদালতের বিষয়। এরপরও জামিন না হলে আসামিপক্ষ উচ্চ আদালতেও যেতে পারেন আবার ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করতে পারেন।
চিন্ময়ের জামিন শুনানির তারিখ থাকায় আজ সকাল থেকে চট্টগ্রাম আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আদালত এলাকার বিভিন্ন অংশে অবস্থান নেন। তবে চিন্ময় দাশকে আদালতে হাজির করা হয়নি। আইনজীবী সমিতির নেতা ও সাধারণ আইনজীবীদের একাংশকে সকালে আদালত প্রাঙ্গণে মিছিল করতেও দেখা যায়।
এর আগে ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের এ মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাশকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম।
ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়। বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। জামিন নামঞ্জুর হবার পর সেদিনই চিন্ময় দাশের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন। তবে সেদিন আর শুনানি হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি