আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সিলেটে মুরারিচাঁদ কবিতা পরিষদের সাহিত্য কর্মশালা 

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০১:২৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০১:২৫:৪১ অপরাহ্ন
সিলেটে মুরারিচাঁদ কবিতা পরিষদের সাহিত্য কর্মশালা 
সিলেট, ৩ ডিসেম্বর : ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ (মুকপ) কর্তৃক আয়োজিত ১০০ জন শিক্ষার্থী নিয়ে দিনব্যাপী "আবৃত্তি ও সাহিত্য বিষয়ক কর্মশালা-২০২৪" অনুষ্ঠিত।
মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ১০:৩০ ঘটিকায় কলেজের মনোবিজ্ঞান বিভাগে ২০২ নাম্বার রুমে ১০০ জন অংশগ্রহণকারী নিয়ে কর্মশালাটি শুরু হয়। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ (এম.সি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী এবং ফৌজিয়া আজিজ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ এবং রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 
কর্মশালায় প্রথম অধিবেশনে 'বাংলা কবিতার ছন্দ' নিয়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও কথাসাহিত্যিক কামরুল আলম। মধ্যবিরতিতে সামষ্টিক ভোজ ও আড্ডার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন ব্রতচারী প্রশিক্ষক বিমান তালুকদার এবং দ্বিতীয় অধিবেশনে 'উচ্চারণ ও মুখের ব্যায়াম' বিষয়ের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি প্রশিক্ষক ও মুক্তাক্ষর প্রতিষ্ঠাতা পরিচালক বিমল কর। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের অনুভূতি প্রকাশ, আনন্দ আড্ডা এবং সবাইকে ডায়েরি, কলম ও সনদপত্র প্রদান করা হয়।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষকগণ ছাড়াও আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুকপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাহান আলম, মুকপের প্রতিষ্ঠাতা সভাপতি অনন্ত দ্বীপ পলাশ (পলাশ লস্কর) এবং মুকপের সাবেক সভাপতিগন। তাছরিন জাহান তমা ও নাঈমুল ইসলাম গুলজারের যৌথ সঞ্চালনায় কর্মশালাটির সভাপতিত্ব করেন মইনুল হাসান আবির।
মুরারিচাঁদ কবিতা পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর '৫২ প্রশ্নে ২১ পুরস্কার- কুইজ প্রতিযোগিতা', 'মুরারিচাঁদ কলেজ ৩ দিনব্যাপি বইমেলা', ‘শরৎ কবিতা উৎসব’ ও ক্যাম্পাসের একমাত্র সাহিত্যপত্র 'ত্রৈমাসিক জাগরণ' প্রকাশসহ মুরারিচাঁদ কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে পাঠচক্র, শুদ্ধ সাহিত্য চর্চা, সাহিত্য কর্মশালা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়ত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল