আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০১:৩৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০১:৩৭:৩৭ অপরাহ্ন
বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য
ঢাকা, ৩ ডিসেম্বর :  বাংলাদেশে হামলার চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা— এমন আশঙ্কা থেকে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন তাঁর দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণবিষয়ক হালনাগাদ করা বার্তায় এই সতর্কতার কথা জানিয়েছে। কোথায় সন্ত্রাসী হামলা হতে পারে নির্দিষ্টভাবে তা বলা না হলেও রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।  ৩ ডিসেম্বর হালনাগাদ করা সতর্কবার্তায় বলা হয়েছে— জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা–সমাবেশসহ বিভিন্ন জায়গায় হামলা হতে পারে।  কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে যাদের তারা ইসলামবিরোধী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে। সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝেমধ্যে হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত নোটিশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। 
চারপাশ সম্পর্কে সচেতন থাকার পরামর্শও দিয়েছে যুক্তরাজ্য। বলা হয়েছে— বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি–সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন।  রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে— ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার একটি প্রভাব পুলিশের কর্মকাণ্ডের ওপর পড়েছে উল্লেখ করে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, দেশজুড়ে কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলোর বেশির ভাগ আবার সচল হয়েছে। তবে সব পুলিশ সদস্য কাজে ফেরেননি। ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে বলে উল্লেখ করেছে হাইকমিশন। ডাকাতি, সহিংস অপরাধ ও ধর্ষণের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে তারা।
এদিকে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। আজ সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামীকাল বুধবার  সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।  রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে এই নিরুৎসাহিত করা হয়েছে।
সূত্র : ঢাকা পোস্ট/ইত্তেফাক

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর