আমেরিকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প

আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন কিশোরগঞ্জে গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০১:২৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০১:২৮:২৪ পূর্বাহ্ন
আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন কিশোরগঞ্জে গ্রেপ্তার
ভৈরব, ৫ ডিসেম্বর : চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ভৈরব থানার ওসি মো. শাহীন মিয়া। গ্রেপ্তার চন্দন চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির মৃত ধারীর ছেলে। তিনি আইনজীবী আলিফ হত্যা মামলার ১ নম্বর আসামি। তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান ভৈরব থানার ওসি মো. শাহীন মিয়া।
ওসি শাহীন মিয়া বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ভৈরব থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে। তাকে ধরতে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের একটি দল দু’দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। তারা আমাদেরকে জানালে আমি পুলিশ নিয়ে স্টেশনে অবস্থান নেই।
তিনি আরও বলেন, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে এসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভৈরব রেলস্টেশনে নামেন এবং রেলস্টেশনে ঘোরাঘুরি করছিলেন। রাত আরও গভীর হলে ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল। তবে শ্বশুরবাড়িতে পৌঁছানোর আগেই তাকে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, চন্দনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। গণমাধ্যমকে তিনি বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনজীবী হত্যার ভিডিওতে কমলা রঙের গেঞ্জি আর কালো প্যান্ট পরা ছিলেন চন্দন। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে পোষা প্রাণীকে খুঁজতে গিয়ে  আগুনে আটকে পড়া ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মিশিগানে পোষা প্রাণীকে খুঁজতে গিয়ে  আগুনে আটকে পড়া ব্যক্তির মর্মান্তিক মৃত্যু