আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

৭০ বছরের বৃদ্ধার চোখের জ্যোতি ফিরিয়ে তৃপ্তির হাসি

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০১:৫৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০১:৫৬:৩৪ পূর্বাহ্ন
৭০ বছরের বৃদ্ধার চোখের জ্যোতি ফিরিয়ে তৃপ্তির হাসি
হবিগঞ্জ, ৫ ডিসেম্বর : শহরতলীর ৭০ বছর বয়সী এক দরিদ্র নারী। দুই চোখের নালী অপারেশনের কথা বলেছে ডাক্তার। কিন্তু ঘরে নুন আনতে পান্তা পুড়ায় অবস্থা। অপারেশন করানোর ইচ্ছা থাকলেও টাকার অভাবে তা আর হচ্ছিল না। কিন্তু ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের সদস্যরা এই অসহায় বৃদ্ধার কথা জানতে পেরে উদ্যোগ নেয় বিনামূল্যে তার অপারেশন করানোর। রিচ এন্ড ইন্সপায়ার ফর এ ব্যাটার ওয়ার্ল্ড থিমকে নিয়ে কাজ করা ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাব প্রেসিডেন্ট মমতা গুপ্ত এর দেয়া ‘গোল্ড এল্ডার্লি কেয়ার (ওল্ড ইজ গোল্ড) থিমকে সামনে রেখে হবিগঞ্জ ক্লাবের সদস্য এগিয়ে আসেন এই মহৎ কাজে। তাদের সহায়তায় গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ সাহিদ চক্ষু হাসপাতালে এই বৃদ্ধার অপারেশ করানো হয়। চোখের জ্যোতি ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হন ওই বৃদ্ধা। মহৎ কাজে অংশ নিতে পেরে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর সদস্যদের মুখে ছিল তৃপ্তির হাসি। এ সময় ওই বৃদ্ধার হাতে চিকিৎসার টাকা তুলে দেন ক্লাব সদস্যরা। তবে বৃদ্ধার নাম ও ঠিকানা প্রকাশ করেননি তারা। এ সময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী, সেক্রেটারি এডভোকেট তাহমিনা খান, ট্রেজারার রায়হানা বেগম, পাস্ট প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, সদস্য নীহারিকা হেলেন খান ও সালমা সুলতানা পলি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির