আমেরিকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা নারীর দুঃসাহসিক পলায়ন আন্তর্জাতিক কোকেন পাচার মামলায় দিদানির সাজা আজ মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, তিন ঘণ্টা রেল বন্ধ ডেট্রয়েট মেয়রের প্রথম ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ কাল গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ

সাউথফিল্ড ফ্রিওয়েতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০২:০৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০২:০৬:০১ পূর্বাহ্ন
সাউথফিল্ড ফ্রিওয়েতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত
ডেট্রয়েট, ৫ ডিসেম্বর : মিশিগান রাজ্য পুলিশ মঙ্গলবার সাউথফিল্ড ফ্রিওয়েতে একটি সেমিট্রাকের আঘাতে ডেট্রয়েটের এক ব্যক্তির মৃত্যুর তদন্ত করছে। এমএসপি সেকেন্ড ডিস্ট্রিক্ট পোস্ট এক্সে জানিয়েছে, ডেট্রয়েট পুলিশের একটি টহল দল ওই এলাকায় সন্দেহজনক এক ব্যক্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
এমএসপি জানিয়েছে, ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি এম-৩৯ বেড়া টপকে দক্ষিণমুখী ফ্রিওয়ের পশ্চিম পাশে লাফিয়ে পড়েন। পোস্টে বলা হয়েছে, জয় রোডের কাছে সেন্টার লেনে একটি সেমিট্রাক তাকে ধাক্কা দেয়। ফোর্ড এজের এক চালকও তাঁকে ধাক্কা মারেন। জরুরি বিভাগের কর্মীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। কর্মকর্তারা লোকটির ময়নাতদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছেন বলে এমএসপি জানিয়েছে।
মিশিগানের রাস্তায় বেশ কয়েকজন পথচারী হতাহতের মধ্যে এটি সর্বশেষ। গত ১৬ নভেম্বর হিট অ্যান্ড রান দুর্ঘটনায় মারা যান মনরো কাউন্টির এক নারী। এর আগে নভেম্বরে সেন্ট ক্লেয়ার কাউন্টির রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটি পিকআপ ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। অক্টোবরের শেষের দিকে ডেট্রয়েটের ইস্ট সাইডে একটি গাড়ির ধাক্কায় আরেক নারী নিহত হন। চলতি বছর মিশিগানের রাস্তায় মোট ২৮ জন নিহত ও ৭১ জন গুরুতর আহত হয়েছেন। এমএসপি অনুসারে, গত বছরের এই সময়ের তুলনায় ২০২৪ সালে এখন পর্যন্ত ১৭ জন বেশি মারা গেছে এবং ৬৪ জন কম গুরুতর আহত হয়েছে। 
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে মার্কেটে আগুন, ক্ষয়ক্ষতি ৫–৭ কোটি টাকা

সুনামগঞ্জে মার্কেটে আগুন, ক্ষয়ক্ষতি ৫–৭ কোটি টাকা