আমেরিকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা

আওয়ামীলীগ দলীয়করণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে : খন্দকার মুক্তাদির

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০১:০৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০১:০৯:৩০ অপরাহ্ন
আওয়ামীলীগ দলীয়করণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে : খন্দকার মুক্তাদির
সিলেট, ৭ ডিসেম্বর : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান অপরিসীম। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের সফল তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি  অবদান রেখেছিলেন। নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান আজ দেশের মানুষ ভুলে নি। দেশের ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুমান অর্জন করে ছিলে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে। আর গত দেড় যুগে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরোও বলেন, সেই ধারাবাহিকতায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। অচিরেই বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত ও আকাঙ্খা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেই প্রত্যাশিত ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে আর কখনও ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতিকরণ হবে না।
তিনি শনিবার (৭ ডিসেম্বর) সিলেট নগরীর আম্বরখানা কলোনী মাঠে সিলেট সোলজার বয়েজ ক্লাব আয়োজিত সিলেট সোলজার প্রিমিয়ার লীগ (এসএসপিএল) পাওয়ার বাই জাকারিয়া মজুমদার ৬ষ্ঠ আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সোলজার বয়েজ ক্লাবের সভাপতি মো. সাইফুর রহমান ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, সাবেক বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের কোচ ও বর্তমান সিলেট বিভাগীয় প্রধান কোচ মাহমুদ ইমন, বাংলাদেশ জাতীয় টেষ্ট ক্রিকেটার খালেদ আহমদ, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, মহানগর বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট সোলজার বয়েজ ক্লাবের সাবেক সভাপতি কামরান জাহান বাপ্পি, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সাব্বির আহমদ, মিলাদ আল রাফাত, মাসুদ রানা প্রমুখ। এসময় অতিথিবৃন্দ খেলায় বিজয়ী সোলজার সুপার কিং ও রানারআপ সোলজার থান্ডার্স’র খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলেদেন। আয়োজকরা অতিথিদের কাছে মাঠ সংস্কারের দাবী জানালে অতিথিরা তাদের আশ্বাস প্রদান করেন মাঠ সংস্কারে সহযোগিতার জন্য।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত