আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি 

ব্রিটেনে ভিসা ফি বৃ‌দ্ধি, ব্রিটিশ বাংলাদেশি ক‌মিউনিটি‌তে তীব্র  ক্ষোভ

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০১:২১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০১:২১:৩৩ পূর্বাহ্ন
ব্রিটেনে ভিসা ফি বৃ‌দ্ধি, ব্রিটিশ বাংলাদেশি ক‌মিউনিটি‌তে তীব্র  ক্ষোভ
লন্ডন, ৮ ডিসেম্বর : বাংলাদেশ হাইকমিশন কর্তৃক  বৃটিশ পাসপোর্টে নো- ভিসা ফি সহ অন্যান্য সার্ভিসে ফি বৃদ্ধির প্রতিবাদ ও অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার এর জোর দাবি জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নেতৃবৃন্দ। 
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনার, মসুদ আহমদ, সদস্য সচিব ডঃ মুজিবুর রহমান ও অর্থ সচিব এম আসরাফ মিয়া সহ বিভিন্ন রিজিওনাল ও শাখা কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে "এক দিনের নোটিশে বৃটিশ পাসপোর্টে নো ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে কেন ৭০ পাউন্ড করা হলো ? যাহা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না,বলে উল্লেখ করে বৃটিশ পাসপোর্টে নো- ভিসা ফি সহ অন্যান্য সার্ভিসে ও  ফি বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বাংলাদেশ হাইকমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহার এর জোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ হাইকমিশন মাত্র একদিনের স্বল্প নোটিশে নো ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে বৃদ্ধি করে ৭০ পাউন্ড করায় বৃটিশ বাঙালি কমিউনিটির মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে উল্লেখ করে  সংবাদপত্রে প্রেরিত বার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার  ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, আমাদের নিজের দেশ বাংলাদেশে যেতে ৭০ পাউন্ড নো ভিসা ফি এটা বাংলাদেশীদের জন্য অনেক বেশি হয়ে গেছে । বিশেষ করে এখন হলিডে টাইমে যখন হাজার হাজার প্রবাসী বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করতেছেন ঠিক সেই মুহূর্তে এই নো ভিসা ফি বৃদ্ধি করায় প্রবাসীরা হতাশ। 
এছাড়াও প্রবাসীদের হাই কমিশনের মাধ্যমে দ্রুত এনআইডি কার্ড প্রদান ,পাওয়ার অফ এটরনির জটিলতা নিরসন ও বাংলাদেশে খাজনা প্রদানে  অযথা হয়রানী না করে প্রবাসীদের পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণের জোর দাবী জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি 

ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি