আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

থার্টি-ফার্স্ট নাইটে তরুণরা পানি-টানি খায়, প্রকাশ্যে না করার আহ্বান

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১২:১০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১২:১০:০৬ অপরাহ্ন
থার্টি-ফার্স্ট নাইটে তরুণরা পানি-টানি খায়, প্রকাশ্যে না করার আহ্বান
ঢাকা, ৮ ডিসেম্বর : থার্টি-ফার্স্ট নাইটে তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় পানি-টানি খায়, এ ধরনের কাজ প্রকাশ্যে না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্টি-ফার্স্ট নাইটে আমাদের তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি-টানি খায়, এ ধরনের কাজ কনফাইন্ড (ঘরের মধ্যে বসে খেতে হবে), রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।
তিনি বলেন, অনেক সময় থার্টিফার্স্ট নাইটে আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এটা যদি আপনারা আগে থেকে বুঝান যে, এটা করা ঠিক না। এ বিষয়ে আপনারা তাদেরকে নিষেধ করতে পারেন। তাহলে তারা সাবধান হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, থার্টি-ফার্স্ট নাইটে সব বার বন্ধ রাখা হবে। রাস্তাঘাটে কেউ যেন বিশৃঙ্খলা না করে।
তিনি বলেন, যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি ও ফানুস কোনোটাই অ্যালাউড না, সেহেতু আমরা থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানোর বিষয়ে নিষেধ করেছি, কেউ যেন ফানুস না ওড়ায়।
এসময় জাহাঙ্গীর আলম বলেন, কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এ বিষয়ে আজ গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির