আমেরিকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক চলছে

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০২:৪৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০২:৪৭:৫৪ পূর্বাহ্ন
পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক চলছে
ঢাকা, ৯ ডিসেম্বর (ঢাকা পোস্ট) : বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ঢাকা ও দিল্লির মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) চলছে। সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১১টার পর এফওসি শুরু হয়।
কূটনৈতিক সূত্র বলছে, ভারতের পররাষ্ট্র সচিব পদ্মায় প্রবেশ করলে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। প‌রে একান্তে কিছুসময় আলাপ-আলোচনা করার কথা জসীম-‌মি‌শ্রির। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ।
সূত্র বলছে, বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেবে। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে। বৈঠকে বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত হত্যা, পানি বণ্টন ছাড়াও আরও অনেক বিষয় থাকবে।
সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে মিশ্রি যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সংক্ষিপ্ত সফরে আজ সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। আর পররাষ্ট্র সচিব হওয়ার পর মিশ্রির প্রথম ঢাকা সফরও এটি। আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান