আমেরিকা , সোমবার, ০১ জুন ২০২৬ , ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আটলান্টিক সিটিতে উৎসবমুখর ঈদ উদযাপন মেট্রো ডেট্রয়েটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা

ম্যাকম্ব টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারী চালক নিহত

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০১:২৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০১:২৫:৫৪ পূর্বাহ্ন
ম্যাকম্ব টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারী চালক নিহত
ম্যাকম্ব টাউনশিপ, ১১ ডিসেম্বর : সোমবার সন্ধ্যায় ম্যাকম্ব টাউনশিপে এক কিশোর চালকের সংঘর্ষে শেলবি টাউনশিপের এক নারী নিহত হয়েছেন। ম্যাকম্ব কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ওই এলাকায় অবস্থানরত ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা ২৭ মিনিটে হেইস রোড ও স্নোবার্ড ড্রাইভের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।
শেরিফের কার্যালয় জানিয়েছে, হেইস রোড দিয়ে একটি সাদা ডজ রাম দক্ষিণমুখী যাচ্ছিল। গাড়িটি বাঁ দিকে মোড় নিয়ে সেন্টার টার্ন লেন অতিক্রম করে উত্তরমুখী ট্রাফিকের মধ্যে ঢুকে পড়ে এবং একটি সাদা রঙের মাজদাকে মুখোমুখি ধাক্কা দেয়। শেলবি টাউনশিপের ৪৫ বছর বয়সী ভেনেসা মেরি সাভিটস্কি মাজদার চালক ছিলেন। দুর্ঘটনায় মাজদাগাড়িটে বেশ কয়েকবার গড়িয়ে পড়ে এবং উত্তরমুখী হেইস বরাবর ঘাসের উপর উল্টো হয়ে থেমে যায়। ঘটনাস্থলেই সাভিটস্কিকে মৃত বলে ঘোষণা করা হয়। রাম গাড়ির চালক ১৭ বছর বয়সী কিশোরকে প্রাণঘাতী নয় এমন আঘাত নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।ম্যাকম্ব কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র জেনিফার পুটনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, দুই চালকই তাদের নিজ নিজ গাড়ির একমাত্র আরোহী ছিলেন। ম্যাকম্ব কাউন্টি ডিপার্টমেন্ট অব রোডসের ফেসবুক পেজে পোস্ট করা এক নোটিশে বলা হয়েছে, দুর্ঘটনার পর ২১ মাইল ও উইন্টার পার্ক রোডের মধ্যবর্তী হেইসের একটি অংশ যান চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। দুর্ঘটনার পেছনে অ্যালকোহল কোনো কারণ বলে মনে করা হচ্ছে না, তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা

আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা