আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

স্কটিস পার্লামেন্টে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৩ ১০:৫০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৩ ১০:৫১:০৪ পূর্বাহ্ন
স্কটিস পার্লামেন্টে মহান স্বাধীনতা দিবস উদযাপন
লন্ডন, ২৮ এপ্রিল : জাঁকজমক পূর্ণভাবে যথাযোগ্য মর্যাদা এবং ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশী বংশোদ্ভুত সংসদ সদস্য ফয়ছল চৌধুরীর তত্তাবধানে স্কটিস পার্লামেন্টে বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। পবিত্র রমজান মাসের কারণে প্রায় এক মাস দেরীতে আয়োজন করা হয় এবারের অনুষ্ঠান। 
রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ভারত এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কনসুলার জেনারেলরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। স্কটিশ পার্লামেন্টের সংসদ সদস্যরা সহ দেশী বিদেশী বিপুল সংখ্যক অতিথির সমাগম হয়েছিল অনুষ্ঠানে। কর্মসুচির প্রথম পর্বে অনুষ্ঠানের স্পন্সর বাংলাদেশী বংশোদ্ভুত প্রথম স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়ছল চৌধুরী এমবিই  শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন। 


অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তৃতা প্রদান করেন ম্যানচেস্টারের নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কাজী জিয়াউল হাসান, উদযাপন কমিটির আহবায়ক গোলাম আনিস চৌধুরী, ডঃ সন্দেশ গুলহানি এমএসপি, ইভান ম্যাকি এমএসপি, ডঃ ওয়ালী তছর উদ্দীন এমবিই  প্রমুখ। বক্তারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার অনুরোধ করেন। 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সৈয়দ শামসুল ইসলাম সায়েমের সঞ্চালনায় লন্ডন থেকে আগত শিল্পী শেবুল, রুজী সরকার, হাবীব বাপ্পু  সহ স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, লোকজ সংগীত এবং নৃত্য পরিবেশন করেন। স্কটল্যান্ডের এডিনবার্গ, গ্লাসগো, ডান্ডি সহ বিভিন্ন শহর থেকে আগত অতিথিদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে স্কটল্যান্ড পার্লামেন্ট।
সবাই অনুষ্ঠানের স্পন্সর ফয়ছল চৌধুরী এমএসপি কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে বাংলাদেশী অভিবাসীদের কে আবারো অনুষ্ঠানের সুযোগ করে দেয়ার অনুরোধ করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ