আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

ক্যান্সার আক্রান্ত জবার পাশে ইনার হুইল ক্লাব

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ১২:২৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০১:৩২:৪৫ পূর্বাহ্ন
ক্যান্সার আক্রান্ত জবার পাশে ইনার হুইল ক্লাব
হবিগঞ্জ, ১২ ডিসেম্বর :  চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামের মেধাবী ছাত্রী জবা। লেখাপড়া শেষ করে আর্থমনবতার সেবায় নিজেকে বিলিয়ে দিবে এই স্বপ্ন ছিল তার। কিন্তু এখন নিজেই অন্যের সেবা পাওয়ার প্রত্যাশায় প্রহর কাটে তার। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে থমকে গেছে এগিয়ে যাওয়ার স্বপ্ন। কিন্তু জবার এই স্বপ্নকে বাচিয়ে রাখতে এগিয়ে এসেছেন অনেকেই। এমনকি ক্যান্সার জেনেও ইসমাইল নামক এক যুবক বিয়ে করেছেন তাকে। ব্যয় বহুল চিকিৎসার টাকা যোগাতে এখনও অনেকেই এগিয়ে আসলেও প্রত্যাশিত পরিমাণ টাকা এখনও পাওয়ার কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে তার চিকিৎসার টাকা যোগান দিতে এবার এগিয়ে এসেছে নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব। হবিগঞ্জ ক্লার্বেধসঢ়; উদ্যোগে সাড়া দিয়ে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫ এর ৪টি ক্লাবের যৌথ প্রজেক্ট থেকে জবাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ৮ সিম্বের বিকেলে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনির বাসায় এক অনুষ্ঠানে জবার হাতে অনুদানের টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি,সেক্রেটারি এডভোকেট তাহমিনা খান, আই পি পি মাহফুজা আক্তার ডলি, ভাইস প্রেসিডেন্ট -১ মোছাঃ রওশনারা আক্তার, ট্রেজারার রায়হানা বেগম, পাস্ট প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, সদস্য সালমা সুলতানা পলি প্রমুখ।
যৌথ প্রজেক্টে অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো, ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ, ইনার হুইল ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা, ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রো এবং ইনার হুইল ক্লাব অব দিলকুশা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন