আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

লন্ডনে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার এজিএম সম্পন্ন

  • আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০১:৪৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০১:৪৩:০৩ পূর্বাহ্ন
লন্ডনে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার এজিএম সম্পন্ন
লন্ডন, ১৩ ডিসেম্বর : বৃটেনে অবস্থানরত জগন্নাথপুরবাসীর ঐতিহ্যবাহী সংগঠন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র বার্ষিক সাধারণ সভা গত ৩ ডিসেম্বর মঙ্গলবার  লন্ডনস্থ একটি অভিজাত হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ চন্দন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সৈয়দ আশফাক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দীন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার ও লাইম হাউসের এমপি আপসানা বেগম। 
সংগঠনের অফিস ও ওয়েলফেয়ার সেক্রেটারী আবু তাহের আজিজ এর কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার আব্দুল মুমিন। সভায় বক্তাগণ সংগঠনের বিগত চল্লিশ বছরের নানাবিধ উন্নয়নমুলক কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন এবং আগামীতে সমাজের উন্নয়নে আরও অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 
বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল হক লালা মিয়া, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, রাজনীতিবিদ সৈয়দ আবুল কাসেম, সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির, সাবেক স্পীকার আহবাব হোসেন, সংগঠনের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহসভাপতি বশির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সফিউল আলম বাবু, কবি মাসুক ইবনে আনিস, কাউন্সিলর রেবেকা সুলতানা, কাউন্সিলর শেখুল ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর কবির মাহমুদ, আলহাজ্ব ইলিয়াস, আলহাজ্ব মন্তাজ আলী, জিল্লুর রহমান, আশীক চৌধুরী, শাহ সাহিদুর রহমান, মহিউদ্দিন জগলু, গোলাপগন্জ এডুকেশন ট্রাস্টের সেক্রটারী আব্দুল বাসির, শিক্ষাবিদ অধ্যাপক সাজিদুর রহমান, সুনামগন্জ জেলা সমিতির ট্রেজারার আব্দুস সালাম, সাংবাদিক আবুল কাসেম, জগন্নাথপুর এডুকেশন ট্রাস্টের সহসভাপতি শামীম আহমেদ, মোস্তাকুজ্জামান খোকন, সুহেল আহমদ, শেখ রেজওয়ানুর রহমান, আবুল হোসেন, ফয়জুর রহমান ছমির, ফারুক মিয়া, আবুল খায়ের, শাহ সুহেল আহমদ, ময়না মিয়া, রুপা মিয়া, আলমগীর হোসেন, হাফিজুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন