আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন 

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০১:১৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০১:১৬:৪৪ পূর্বাহ্ন
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন 
সিলেট, ১৫ ডিসেম্বর : সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতার প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুমারপাড়া 'গোল' ইনডোর মাঠে সিলেট অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের স্বত্বাধিকারী ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি সিরাজুল হুসেন আহমদ (আলমগীর) ও সামাজিক আন্দোলন নিরাপদ খাদ্য চাই এর উদ্যোক্তা লন্ডন প্রবাসী এনামুল হক চৌধুরী।
সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতার প্রীতি ফুটবল ম্যাচে দুটি টিম অংশগ্রহণ করে।টীম-১ এর খেলোয়াড়বৃন্দ হলেন, সাজু, শাহিন, তারেক, কামাল, গোলজার, নাহিদ, ফারুকী, আফরোজ, সোহেল, সাদি ও মিশু।টীম-২ এর খেলোয়াড়বৃন্দ হলেন, জসীম, আলমগীর, লোকমান, সোহেল,আবুল,ফারুক,মান্না,মোশাহিদ,সাইফুর,জাকির ও রনি।জমজমাট এ খেলায় ০-১ গোলের ব্যবধানে টিম-০২ বিজয়ী হয়।
আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচের শুরুতে খেলোয়াড়বৃন্দের সাথে পরিচিতি সভায় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন এবং খেলা শেষে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের পরিচালনায় পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অভ্যন্তরীণ ক্রীড়া পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মো: কামাল আহমদ।এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু,প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ,ক্লাব সদস্য তারেক আহমদ খান, মো: আলমগীর আলম, শাহ মাসুম বিল্লাহ ফারুকী, মাজহারুল ইসলাম সাদী, জসীম উদ্দিন, মোশাহিদ আলী,ডি এইচ মান্না, শাহীন আহমদ, নাহিদ আহমদ, রেজাউল করিম সোহেল, আবুল হোসেন, সোহেল মিয়া, ফারুক আহমেদ, জাকির আহমদ, আমির উদ্দিন, আহমেদ পাবেল প্রমুখ। 
এসময় আয়কর আইনজীবী ও উত্তরা পেট্রোলিয়ামের স্বত্ত্বাধিকারী সিরাজুল হুসেন আহমদ (আলমগীর) বলেন, সাংবাদিকদের খেলা উপভোগ করে অত্যন্ত ভালো লেগেছে। আমি এতো উপভোগ করেছি আমার শৈশবের স্মৃতি মনে হয়েছিল। খেলাধুলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা কমে যাওয়ার কারণে রোগবালাই বাড়ছে। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। 
নিরাপদ খাদ্য চাই এর উদ্যোক্তা লন্ডন প্রবাসী এনামুল হক চৌধুরী বলেন, আমাদের শরীরে ইদানিং রোগ বাড়ছে। আমরা কম বযসে অধিক রোগে আক্রান্ত হই। আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে নিরাপদ খাদ্য খেতে হবে এবং নিয়মিত শরীর চর্চা করতে হবে।খেলাধুলা শরীর চর্চার অন্যতম একটি অংশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর