আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন 

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১২:২৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১২:২৫:২০ পূর্বাহ্ন
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন 
সাউথ জার্সি, ১৮ ডিসেম্বর : বাঙালী জাতির জীবনে ১৬ ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। বাঙ্গালির গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে নিউ জার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ। বিজয় দিবস উপলক্ষে সংগঠনটি আটলানটিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এর মিলনায়তনে গত ১৭ ডিসেম্বর, মঙ্গলবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ  একাত্তর এর সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ বুদ্ধিজীবী,পনেরো আগস্ট ও একুশে আগস্টের সকল শহীদদের  স্মরণে এক মিনিট নীরবতা পালন করা  হয়।

আওয়ামী লীগ নেতা মোক্তাদির রহমান এর সভাপতিত্বে ও  শেখ কামাল মনজু এর  সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বেলাল হোসেন,বেলাল উদ্দীন,আব্দুর রহিম,আবদুল গফুর, রওশনউদদীন, পিন্টু রায়,সাংবাদিক আবু নসর,মাসুদ চৌধুরী,জাকিরুল ইসলাম খোকা, ফারুক তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাসুম বাউল।
বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শন এবং স্বাধীনতার ইতিহাস ও গৌরবগাঁথা তুলে ধরার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান।
বক্তারা দেশে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের চলমান ক্র্যাকডাউন বা দমন-পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।তাঁরা এসবের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে তা প্রতিহত করার আহ্বান জানান। অনুষ্ঠান চলাকালীন মুক্তিযুদ্ধের কালজয়ী  শ্লোগান “জয় বাংলা” ধ্বনিতে ক্ষণে ক্ষণে সভাস্থল প্রকম্পিত হয়ে ওঠে।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স