আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা

মাধবপুরে জমি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার 

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১১:০৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১১:০৪:৪৩ পূর্বাহ্ন
মাধবপুরে জমি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার 
মাধবপুর (হবিগঞ্জ) ১৯ ডিসেম্বর : মাধবপুরে ইরা বানু (৫৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ। ইরা বানু উপজেলার ধর্মঘর ইউনিয়নের আয়লাবই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী। 
নিহতের ছেলে আবু বক্কর জানান, বুধবার সন্ধ্যায় আমার মা পাশের গ্রাম বৈষ্ণবপুরে আমাদের নানা বাড়িতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়। পরদিন সকালে খবর পেয়ে এসে দেখি নানার বাড়ির পাশের আদিল শাহ মাজারের কাছে একটি জমিতে মায়ের মৃতদেহ পড়ে আছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ  লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট  হাতে পেলে মৃত‍্যুর কারণ  জানা যাবে। এব‍্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য