আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

মাধবপুরে পবিস বোর্ড পরিচালকের অপসারণ চাইল বৈষম্য বিরোধী ছাত্ররা

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১১:০৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১১:০৬:১৭ পূর্বাহ্ন
মাধবপুরে পবিস বোর্ড পরিচালকের অপসারণ চাইল বৈষম্য বিরোধী ছাত্ররা
মাধবপুর, (হবিগঞ্জ) ১৯ ডিসেম্বর : হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড পরিচালক ও সভাপতি মিজানুর রহমান চকদারের অপসারণ চেয়েছেন মাধবপুর বৈষম্য বিরোধী ছাত্ররা। তার অপসারণ চেয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক বরাবর  বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেছেন। 
লিখিত অভিযোগে উল্লেখ করা হয় বোর্ড পরিচালক সভাপতি মিজানুর রহমান চকদার দীর্ঘ দিন ধরে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে সমিতির সুনাম নষ্ট করে যাচ্ছেন। বিভিন্ন জাল জালিয়াতির কারণে তার বিরুদ্ধ একাধিক মামলা হয়েছে। জালিয়াতির মামলায় ১৭ এপ্রিল হবিগঞ্জ আদালতে হাজির হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। অভিযোগকারি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা সিরাজুল ইসলাম বলেন, মাধবপুরে জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকে নস্যাৎ করার লক্ষে আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চকদার সরাসরি মারামারি, ভাংচুর ও ডাকবাংলো অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাধবপুর থানার মামলায় তিনি এজাহার ভুক্ত ৩২নং আসামী। তাকে দ্রুত অপসারণ করা না হলে ছাত্ররা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বোর্ড সভাপতি মিজানুর রহমান চকদার বলেন, তিনি অনিয়মের সঙ্গে জড়িত নন। তদন্ত করা হলে  তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবেনা।হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক গোলাম কাউসার তালুকদার বলেন, অভিযোগ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সমিতির বিধি অনুসারে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর