আমেরিকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক

বড়দিন উদযাপন উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা 

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০২:১৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০২:১৫:৪৩ পূর্বাহ্ন
বড়দিন উদযাপন উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা 
সিলেট, ২০ ডিসেম্বর : খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে (শুভ বড়দিন) সুষ্টু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা,নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রস্তুতিমুলক সমন্বয় সভা ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। নগরীর শাহজালাল উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি'র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম,পিপিএম সেবা।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো: ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (পিওএম) তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) রাজীব কুমার দেব, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পদ-মর্যাদর অফিসারবৃন্দ। 
সভায় বক্তব্য রাখেন, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, খ্রীষ্টিয়ান মিশন,নয়াসড়ক, সিলেট এর প্রতিনিধি ডিকন নিঝুম সাংমা, মংলীরপাড় চার্চ, সিলেটের প্রতিনিধি ঝিনুক ট্রাম্বুল, বড়শালা ক্যাথলিক চার্চ, মংলীরপাড়,সিলেটের প্রতিনিধি রেভারেন্ড, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ এর প্রতিনিধি গডেন বিশ্বাস, মালনীছড়া প্রেসবিটারিয়ান চার্চ, মালনীছড়া, সিলেট এর প্রতিনিধি রমেল বারিক, সাধু ইউডিন ডি ম্যাজেনট, সিলেট এর প্রতিনিধি ফাদার এমিনিক রোজারিও, ডিজিএফআই সিলেটের প্রতিনিধি মোঃ মামুন সরকার, এনএসআই সিলেটের প্রতিনিধি এসএম মঈন উদ্দিন, র‌্যাব-৯ সিলেটের প্রতিনিধি লে.ক. মোঃ নাঈম উল হক বিসিজি.এম.বিএন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আলম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর প্রতিনিধি মোঃ বেলাল হোসেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার,সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সেক্রেটারি  রবি কিরন সিংহসহ এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন চার্চ/গীর্জার প্রতিনিধি।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সিলেট শান্তিপূর্ণ নগরী। এখানের মানুষজন খুব ভালো। যেকোন ধর্মের অনুষ্ঠানে একে অপরের সহযোগিতা করে থাকে। আইনের প্রতি সিলেটের মানুষ খুব শ্রদ্ধাশীল। তিনি বড়দিন শান্তিপূর্ণ উদযাপন উপলক্ষে আইন শৃংখলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সমন্বয় সাধন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, ক্রিসমাস ডে সুন্দরভাবে উদযাপিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন

রচেস্টারে ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগানের বার্ষিক বনভোজন