আমেরিকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল

যুগপৎ সঙ্গীদের বার্তা দেবে বিএনপি, শনিবার থেকে বৈঠক শুরু

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০১:১৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০১:১৪:০৪ অপরাহ্ন
যুগপৎ সঙ্গীদের বার্তা দেবে বিএনপি, শনিবার থেকে বৈঠক শুরু
ঢাকা, ২০ ডিসেম্বর : রাজনৈতিক ইস্যুতে আবারও যুগপৎ সঙ্গীদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দুই বার বৈঠক করেছে দলটি। আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে চারটি দল-জোটের সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি।
দলের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, মূলত কয়েকটি বিষয়কে সামনে রেখে বৈঠক ডেকেছে বিএনপি। এরমধ্যে উল্লেখযোগ্য দুটি বিষয়ের একটি হচ্ছে, সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানানো হবে দলগুলোকে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নানা বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে ‘সুচিন্তা করার’ পক্ষে বিএনপি। এই বার্তাটি যুগপৎ সঙ্গীদের দিতে চায় দলের শীর্ষ নেতৃত্ব।
সূত্রের দাবি, দ্বিতীয় কারণটি হচ্ছে, পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়। এই রায় বাতিলের পর গণভোট ফেরায় এ বিষয়ে সরকারের চিন্তা আসলে কী, তা নিয়ে বোঝাার চেষ্টা করছে বিএনপি। বিশেষ করে গণভোট আয়োজনের পেছনে নির্বাচন পদ্ধতি নাকি অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল- তাও বোঝার চেষ্টা করছে দলটি।
দলের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বলেন, ‘বিরোধ করে বা চাপে ফেলে সরকারের কাছ থেকে স্বার্থ উদ্ধার হবে নাকি বোঝাপড়ার মধ্য দিয়ে সামনে যাবে বিএনপি, এ নিয়ে নেতৃত্বের মধ্যে চিন্তা রয়েছে। এই বিষয়গুলো যুগপৎ দলগুলোর বৈঠকে উঠে আসতে পারে।’
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের এক সদস্য জানান, বিকাল ৪টা থেকে গুলশানে বৈঠক শুরু হবে। প্রথমে ১২ দলীয় জোট, এরপর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। এতে লিয়াজোঁ কমিটি প্রধান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন।
জানতে চাইলে ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপি সভাপতি শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘শনিবারের বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা হবে। ভারতের অপপ্রচার, নির্বাচনি রোডম্যাপসহ চলমান বিষয়গুলো থাকবে।’
গণভোটের বিষয়ে জানতে চাইলে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘সরকার কেন গণভোটের দিকে যাবে, সেটা স্পষ্ট নয়। তারা সাংবিধানিকভাবে বৈধতা পেয়ে গেছে। আমার মনে হচ্ছে না তারা গণভোটের দিকে যাবে।’
সূত্র : বাংলা ট্রিবিউন

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংখ্যালঘু বৈষম্যে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়: জয়ন্তী রায়

সংখ্যালঘু বৈষম্যে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়: জয়ন্তী রায়