আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

সিলেটে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০১:২১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০১:২১:১১ অপরাহ্ন
সিলেটে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা
সিলেট, ২০ ডিসেম্বর : আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য  জিয়া ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় হাউজিং এস্টেটে একটি মিলনায়তনে সভায় সর্বসম্মতিক্রমে বিসিবির সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে আহবায়ক ও ক্রীড়া সংগঠক রেজাউল হাসান কয়েস লোদীকে সদস্য সচিব করে সিলেটে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে।
এছাড়াও টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়। উক্ত টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ক্রিকেটারা অংশগ্রহণ করবে। সভায় নেতৃবৃন্দ সর্বস্তরের ক্রীড়ামোদীদের স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার জন্য আহবান জানিয়েছেন।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম ও কোহিনূর আহমেদ। জেলা যুবদলের সভাপতি এড মোমিনুল ইসলাম মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ক্রিকেট সংশ্লিষ্ট খেলোয়াড়, কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিন সালেহ, মাহমুদ ইমন, জয়দিপ দাশ, আশরাফ আরমান, সুমায়েত নুরী চৌধুরী, বাহার হোসেন শিশির, ইমরান আলী আহমদ, নাসির উদ্দীন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর