আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০২:০০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০২:০০:২৮ পূর্বাহ্ন
গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সভা অনুষ্ঠিত
ওয়ারেন, ২১ ডিসেম্বর :  গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের এক সাধারণ সভা ১৫ ডিসেম্বর রোববার সন্ধ্যায় সংস্থার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেনের পরিচালনায় ওয়ারেন সিটির এক অভিজাত রেষ্টুরেন্ট রান্নাঘর দেশী কুইজিন এ অনুষ্ঠিত হয়। সভায় বিশদ আলোচনা ও পর্যালোচনান্তে বিপুল সংখ্যক সাধারণ সদস্যের উপস্থিতিতে সকলের সর্ব সম্মতিক্রমে অত্যন্ত জরুরী জনগুরুত্ত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়-                                                        
সভায় মিশিগানে বসবাসরত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত “গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান” এর কলেবর বর্ধিত করে কোম্পানীগন্জ উপজেলার প্রবাসীদেরকে সর্ব সম্মতিক্রমে সংগঠনের সাংবিধানিক নিয়ম অনুযায়ী সমমর্যাদার ভিত্তিতে অন্তর্ভূক্তি অনুমোদন করা হয়। অর্থাৎ সংগঠনটি অদ্য ১৫ ডিসেম্বর হতে গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগন্জ উপজেলার সমন্বয়ে একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসাবে পূর্ণতা লাভ করে। 
সংগঠনের গঠনতন্ত্র সময় উপযোগী করার লক্ষে ৬০ কার্যদিবস সময় নিরূপিত করে ৭ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র পূনর্গঠন কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন: মোস্তফা আনোয়ার ( জৈন্তাপুর )  আহবায়ক, এডভোকেট দীপক চৌধুরী ( গোয়াইনঘাট), শরীফ উদ্দিন  আহমদ (কানাইঘাট), হাজী আব্দুর রাকিব (কোম্পানীগন্জ), অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ      (গোয়াইনঘাট) এবং পদাধিকার বলে আবুল কালাম আজাদ  (সভাপতি), ইন্জিনিয়ার খাজা আফজাল হোসেন (সাধারণ সম্পাদক) কে নিয়ে কমিটি গঠন করা হয়।                                                          
সভায় সংগঠনের ক্রয়কৃত স্থাবর সম্পত্তি কবরের বর্তমান অবস্থা নিরুপনের জন্য  ৪৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিলের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃনৃন্দরা হলেন ইন্জিনিয়ার আনোয়ার হোসেন  (জৈন্তাপুর) আহবায়ক, . লুৎফুর রহমান (গোয়াইনঘাট), ওয়ালীউর রহমান (সাবেক সভাপতি কানাইঘাট),  হাজী মো: আব্দুর রকিব) কোম্পানীগন্জ)  জামালুর রহমান (জৈন্তাপুর) ।                    
সংগঠন কর্তৃক বিগত দিনে প্রেরিত গোয়াইনঘাট উপজেলায় স্থায়ী বৃত্তির বর্তমান প্রেক্ষাপট নিরুপনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক কে দায়িত্ব প্রদান করা হয় ।  সংগঠনের ২৫ বর্ষ পুর্তিতে রজত জয়ন্তী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের  ৪ জন সদস্য/ সদস্যা ও অভিভাকের মৃত্যুতে শোক প্রস্তাব ও দোয়া অনুষ্ঠিত হয়। পিকনিক ২০২৪ এর আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদিত হয় ।

সাধারণ সভায় বৃহত্তর জৈন্তিয়ার ৪টি উপজেলার (জৈন্তাপুর, কানাইঘাট , গোয়াইনঘাট ও কোম্পানীগন্জ ) বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফুর্ত ভাবে হ্রদয়ের টানে শুধু সংগঠনকে  ভালবেসে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা  ইন্জিনিয়ার মো: আনোয়ার হোসেন, মো: মোস্তফা  আনোয়ার, ও মো: লুৎফুর রহমান, গোলাম কিবরিয়া হেলাল (সাবেক চেয়ারম্যান), গোয়াইনঘাট এসোসিয়েশনের সভাপতি  অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ, সেক্ররেটারী এডভোকেট দীপক চৌধুরী, কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দীন আহমদ, মো: সাব্বির আহমদ, গোলাম আজম মাসুক, দিলওয়ার হোসেন (সাবেক সেক্রেটারী), মো: রমিজ উদ্দীন (ট্রেজারার), মুফিজুর রহমান শাহাজান, মো: শহিদ আহমদ, কয়েছ আহমদ, আনোয়ার হোসেন, ইফতেখার আহমদ হেলাল, হেলাল আবেদীন, সাইফ উদ্দীন, রসেন্দ্র কে দাস, অধ্যাপক মোং আমিনুল হক, মোহাম্মদ শুয়াইব, নজরুল ইসলাম বদরুল, মো: আক্তার হোসেইন, জামালুর রহমান, তালহা বিন হেলাল, কয়েছ  আহমদ, মোং মুজিবুর রহমান, মোহাম্মদ ইসলাম,  খলিলুর রহমান, মো: আব্দুল খালিক, আবু কাওসার, আবুল হাসনাত, ফয়েজ আহমদ, এস এম জয়নাল আবেদীন, কোম্পানীগন্জ উপজেলার হাজী মোং আব্দুর রহিম, হাজী আব্দুর রকিব, মো: ফরিদ আহমদ, হাফিজ হিফজুর রহমান , ইয়াসিন আহমদ প্রমূখ । 
সভাকে সুন্দর, সফল ও স্বার্থক করার জন্য সংগঠনের পক্ষ থেকে সভাপতি আবুল কালাম আজাদ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবাইকে ইংরেজী নববর্ষের  অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার কাজ সমাপ্ত হয় ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ