আমেরিকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

চট্টগ্রামে ফ্রি চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন
চট্টগ্রামে ফ্রি চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী
চট্টগ্রাম, ২১ ডিসেম্বর : চট্টগ্রাম সমিতি ইউকে, চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (অ্যাশ ফাউন্ডেশন) ও সেন্ড অ্যা লিটল হোপ ইউকে এর যৌথ উদ্যোগে সর্বসাধারণের জন্য 'ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের আমান বাজারের হলি ক্রেস্ট রেসিডেন্সিয়াল স্কুলে  ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে দুই শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু সেবা পেয়েছেন। যাদের মধ্যে ২০ জনের ছানি শনাক্ত হয়েছে। তাদের প্রত্যেককে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকে এর সভাপতি নাজিম উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম সমিতি ইউকে ওই দেশে বসবাসরত চট্টগ্রামের মানুষের পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য নানাবিধ মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সমন্বয় করে কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হবে।
এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। তাই আমরা বিনামূল্যের চক্ষু ক্যাম্পেের আয়োজন করছি। এই আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজন করেছে। ভবিষ্যতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন চাটখিল সরকারি কলেজের অধ্যক্ষ শওকত ইকবাল ফারুকী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার