আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

নাটোর শ্মশানের পাহারাদারকে হত্যা

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ১২:১৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ১২:১৩:০৫ অপরাহ্ন
নাটোর শ্মশানের পাহারাদারকে হত্যা
নাটোর, (রাজশাহী)  ২১ ডিসেম্বর : নাটোরের কাশিমপুর মহাশ্মশানে পাহারাদারকে  তরুণ হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম কুমার দাসকে (৬০)। তরুণ দাস পৌর এলাকার আলাইপুর মহল্লার মৃত কালিপদ দাসের ছেলে। গত ২৫ বছর ধরে তিনি শ্মশান পাহারা দিতেন।
তাকে হত্যার পরে শ্মশান মন্দিরের তালা ভেঙে ও গ্রিল কেটে নগদ টাকা ও পিতলের তৈজসপত্র লুট করা হয়েছে। শ্মশান ও মন্দিরের অন্য কর্মচারীরা তাঁর মরদেহ দেতে পায়।গত শুক্রবার দিনগত রাতের কোনো এক সময় তার হাত পা বেঁধে হত্যা করা হয়। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে মহাশ্মশানের ভোগ ঘরের বারান্দায় বৃদ্ধ তরুণ কুমার দাসের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী পুলিশে খবর দেয় শ্মশানের কর্মচারীরা।
মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় জানান, শ্মশানের ভোগ ঘরের বারান্দায় তরুণ কুমার‌ দাসের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল। পরে দেখা যায়, দান বাক্সের, ভান্ডার ঘরের তালা ভাঙ্গা এবং গ্রিল কাটা। সম্ভবত তাকে হত্যা করেই এখানে মন্দিরের টাকা এবং বাসন-কোসন চুরি করা হয়েছে।
তরুণ দাসের ছোট ভাই প্রদীপ কুমার দাস বলেন, ২৫ বছর ধরে তার ভাই শ্মশান পাহারা দিতেন। তরুণ দাসের ছেলে তপু দাস বলেন, আমার বাবা অত্যন্ত নিরীহ একজন মানুষ ছিলেন। তার কারো সাথে শত্রুতা ছিল না।কেউ তাকে মারবে এটা আমরা কোনদিন ভাবতে পারিনি। যারা বাবাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্মশানের ভান্ডার ঘরের মালামাল লুটের কিছু আলামত পেয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মূল্যবান বাসন-কোসন সহ চুরি দেখে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মরগে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন