আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

আমরা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি -ডা. শফিকুর রহমান 

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ১১:৪৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ১১:৪৩:৩০ অপরাহ্ন
আমরা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি -ডা. শফিকুর রহমান 
সিলেট, ২১ ডিসেম্বর : জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা.শফিকুর রহমান রহমান বলেছেন, মানবিক, সাম্য, শান্তি  ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। জাতি যদি আমাদের ঘাড়ে কোন দায়িত্ব অর্পণ করে তাহলে আমরা পাহারাদার হব। কখনো দেশের মালিকানা দাবী করব না। তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ কেউই সংখ্যালঘু নয়। আমরা সবাই বাংলাদেশী। সবাই এদেশের নাগরিক। আমরা সমতা ও মর্যাদার ভিত্তিতে নাগরিক অধিকার প্রতিষ্টা চাই। তিনি বলেন, বিগত দিনে আমাদের শীর্ষ ১১জন নেতাকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম, হত্যা ও নির্যাতন করা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। সারাদেশে আমাদের কার্যালয় বন্ধ রাখা হয় পাশাপাশি আমাদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এত কিছুর পরেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলন সংগ্রাম থেমে যায় নি। জুলাই - আগষ্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নতুন বাংলাদেশে পেয়েছি। এই দেশ আপনার, আমার ও আমাদের সবার। সবার অংশগ্রহণে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। 
শফিকুর রহমান আজ শনিবার সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। নগরীর জিন্দাবাজারে এক অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম। সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী'র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, রাম কৃষ্ণ মিশনের স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, দীপন রিজন সাংমা, গোপিকা শ্যাম পুরকায়স্থ, এডভোকেট বিজয় বিনয় কৃষ্ণ বিশ্বাস, মলয় পুরকায়স্থ, আনন্দ শ্রী, এড. রঞ্জন ঘোষ প্রমুখ।
শফিকুর রহমান আরো বলেন, শেখ মুজিবর রহমান জাতিকে দ্বিধাবিভক্ত করেছেন। ১৯৭২ সালে তিনি ঘোষণা করেছিলেন বাঙালি পরিচয় ছাড়া কেউ এদেশে থাকতে পারবে না। সেই থেকে পাহাড়ে অশান্তি সৃষ্টি হয়েছে যা আজোও বিরাজমান। ১৯৭২ সালে একটি সিনেমা প্রকাশ হয়েছিল 'আবার তোরা মানুষ হ' সেই ছবি নির্মাতা রচনা করেছিলেন আমরা অমানুষ হয়ে যাওয়ার কারণে। তিনি পুরান ঢাকার শ্রমিকদের কাহিনী বর্ণনা করে বলেছিলেন, 'শ্রমিকরা বলল, আজ বুঝলাম আমরাও মানুষ।'তিনি বলেন,দেশে চাঁদাবাজি, লুটপাট, হয়রানী এখনো চলছে। ৫ আগস্ট এর আগের মতো। শুধু ফ্লাগ বদলেছে। ফুটপাথেও দখলদারি চলছে। এগুলো বন্ধ করতে হবে। শফিকুর রহমান বিভিন্ন ধর্মাবলম্বী কেউ ক্ষতিগ্রস্ত হলে তার সঠিক বিচার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন